শেয়ারFacebookWhatsApp

সেতারা হক প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: সেতারা হকের প্রথম কাজটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে নির্দেশ করছে। বাংলাদেশের সংবিধানের ২৭ ধারায় নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তবে নারীরা সেই প্রাচীনকাল থেকেই এখন পর্যন্ত পুরুষের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। নারীদেরকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বর্তমানে তারা অনেক সুযোগ-সুবিধা পায়। যেমন- জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন। জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে সেতারা হক রাজনৈতিকভাবে সচেতন। তাই তিনি চান তার মতো অন্যান্য নারীরাও রাজনীতি ও অন্যান্য প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করুক এবং প্রশাসনিকভাবে এগিয়ে যাক। এজন্য তিনি অন্যান্য নারীদের স্থানীয় ও জাতীয় নির্বাচনসহ অন্যান্য প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। নারীর ক্ষমতায়নের মধ্যে একটি হচ্ছে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকসহ সকল কাজে অংশগ্রহণ। পরিশেষে বলা যায়, সংসদ সদস্য সেতারা হক তার প্রথম কাজটি দ্বারা মূলত নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়টির উপরই গুরুত্ব প্রদান করে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল

সেতারা হক প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করছে? ব্যা…

উদ্দীপক

সেতারা হক জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের ভোটে জয়ী হওয়ার পর তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য আসনে নারীদের প্রতিযোগিতা করার জন্য উৎসাহ দেন। তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে নারীদের সেলাই, বেতের কাজ, হাঁস-মুরগি পালন ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

Jessore · 2025

উত্তর

স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।

উত্তর

পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হলো নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। ১৯৫২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে। তাই আমরা বলতে পারি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারী-পুরুষের অধিকারের সমতা, অংশগ্রহণ, মতামত প্রকাশ ও মূল্যায়নকেই নারীর ক্ষমতায়ন বলে।

উত্তর

সেতারা হকের প্রথম কাজটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে নির্দেশ করছে। বাংলাদেশের সংবিধানের ২৭ ধারায় নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তবে নারীরা সেই প্রাচীনকাল থেকেই এখন পর্যন্ত পুরুষের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। নারীদেরকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বর্তমানে তারা অনেক সুযোগ-সুবিধা পায়। যেমন- জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন। জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে সেতারা হক রাজনৈতিকভাবে সচেতন। তাই তিনি চান তার মতো অন্যান্য নারীরাও রাজনীতি ও অন্যান্য প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করুক এবং প্রশাসনিকভাবে এগিয়ে যাক। এজন্য তিনি অন্যান্য নারীদের স্থানীয় ও জাতীয় নির্বাচনসহ অন্যান্য প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। নারীর ক্ষমতায়নের মধ্যে একটি হচ্ছে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকসহ সকল কাজে অংশগ্রহণ। পরিশেষে বলা যায়, সংসদ সদস্য সেতারা হক তার প্রথম কাজটি দ্বারা মূলত নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়টির উপরই গুরুত্ব প্রদান করে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

উত্তর

"নারী শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে”- এর পক্ষে আমার যুক্তি নিচে উপস্থাপন করা হলো- সেলাই শিক্ষা গ্রহণের মাধ্যমে নারীরা সেলাই সম্পর্কে যাবতীয় জ্ঞানলাভ করবে। এখন নারীরা যদি একটি সেলাই মেশিন ক্রয় করে পরিবারে ওই ধরনের যাবতীয় কাজ করে তাহলে পরিবারের অর্থ বেঁচে যাবে। তাছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা ইচ্ছা করলেই টেইলার্স-এর দোকান দিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবে। আবার, বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। যেমন- কুলা, ধামা, পাখির খাঁচা, বেতের চেয়ার ইত্যাদি। নারীরা এ সকল সামগ্রী তৈরি ও বিক্রির মাধ্যমেও নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে। তাছাড়া, হাঁস-মুরগির পালন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে মহিলারা হাঁস বা মুরগির খামার করতে পারে। সেখান থেকে ডিম ও হাঁস বা মুরগি বিক্রির মাধ্যমে মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এছাড়াও বর্তমান সময়ে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে মহিলারা খুব সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ নিতে পারে। অথবা প্রশিক্ষণকেন্দ্র চালু করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাতে পারবে। সুতরাং বলা যায় যে, নারী শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ অবশ্যই নারীদের স্বাবলম্বী করে তুলবে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গ্রাম আদালত বলতে কী বোঝায়?

গ্রাম আদালত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্থানীয় সরকার কাকে বলে?

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।