শেয়ারFacebookWhatsApp

জনাব তমিজউদ্দীন কোন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব তমিজউদ্দীন 'সিটি কর্পোরেশন'-এর একজন জনপ্রতিনিধি। সিটি কর্পোরেশন শহরভিত্তিক স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো হলো- ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের এক-তৃতীয়াংশ সংখ্যক সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়রগণ প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব তমিজউদ্দীন একটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে উক্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ প্রতিষ্ঠানের প্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তিনি একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন, যা সিটি কর্পোরেশনকে নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকে জনাব তমিজউদ্দীন 'সিটি কর্পোরেশন'-এর একজন জনপ্রতিনিধি।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল

জনাব তমিজউদ্দীন কোন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব তমিজউদ্দীন একটি প্রতিষ্ঠানের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটির প্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তিনি একজন প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। অন্যদিকে, জনাব নাসির আহমেদ বিভিন্ন গ্রামীণ পরিবারিক বিবাদ, কৃষি, মাছ চাষ, পশুপালনসহ নানা রকম অর্থনৈতিক উন্নয়নে কর্মসূচি গ্রহণ করেন এবং গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। এই প্রতিষ্ঠানটিকেই প্রশাসনের তিন স্তরের মধ্যে নিচের দিকে সবচেয়ে বেশি কার্যকর ইউনিট বলে বিবেচনা করা হয়।

Rajshahi · 2024

উত্তর

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয়।

উত্তর

স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথাযথভাবে বিভিন্ন সেবা প্রদান করে। কেন্দ্রীয় প্রশাসকদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা, তাদের সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য তাদের স্থানীয় সরকারের ওপর নির্ভর করতে হয়। স্থানীয় সরকার বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহ করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকে জনাব তমিজউদ্দীন 'সিটি কর্পোরেশন'-এর একজন জনপ্রতিনিধি। সিটি কর্পোরেশন শহরভিত্তিক স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো হলো- ঢাকায় দুটি (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের এক-তৃতীয়াংশ সংখ্যক সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়রগণ প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব তমিজউদ্দীন একটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে উক্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ প্রতিষ্ঠানের প্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তিনি একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন, যা সিটি কর্পোরেশনকে নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকে জনাব তমিজউদ্দীন 'সিটি কর্পোরেশন'-এর একজন জনপ্রতিনিধি।

উত্তর

না, উদ্দীপকে বর্ণিত নাসির আহমেদের কাজগুলো উক্ত প্রতিষ্ঠানের অর্থাৎ ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য যথেষ্ট নয় বলে আমি মনে করি। উল্লিখিত সংস্থাটির গঠন কাঠামো ও কর্মপ্রকৃতি থেকে জানা যায় যে, উক্ত সংস্থাটি হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে বিবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তন্মধ্যে, উদ্দীপকে জনাব নাসির আহমেদ বিভিন্ন গ্রামীণ পারিবারিক বিবাদ, কৃষি, মাছ চাষ, পশুপালন নানারকম অর্থনৈতিক উন্নয়নে কর্মসূচি গ্রহণ করেন এবং গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। এছাড়াও স্থানীয় গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা সুবিস্তৃত। পাঁচসালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন, কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, মহামারি নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, কর, ফি, টোল ইত্যাদি ধার্যকরণ ও আদায়, পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন, খেলাধুলা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ ইত্যাদি। অর্থাৎ জনাব নাসির আহমেদ যদি উদ্দীপকে উল্লিখিত কাজগুলো ছাড়াও উপরিল্লিখিত কাজগুলো সম্পাদন করেন তাহলে আমি মনে করবো এই কাজগুলোই তার সংস্থার জন্য যথেষ্ট।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গ্রাম আদালত বলতে কী বোঝায়?

গ্রাম আদালত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্থানীয় সরকার কাকে বলে?

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।