শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কীভাবে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে। রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৯৯৭ সালে প্রণীত আইন। এ আইন অনুযায়ী বাংলাদেশে ৪৪৯৮টি ইউনিয়ন পরিষদে ১৩,৪৫২টি নারী সদস্যপদ সৃষ্টি করে। এই আইনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদে ৩টি করে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা রাখা, হয়, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। স্থানীয় সরকারের অন্যান্য স্তরেও নারীর অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। এর ফলে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়। উদ্দীপকে দেখা যায়, উক্ত আইন প্রণীত হওয়ার ফলে সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হন। ভোট শেষে দেখা যায় সাবিনা বেগম বিপুল ভোটে বিজয়ী হন। এর মাধ্যমে সাবিনা বেগমকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সাবিনা বেগমকে বিজয়ী করে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটানো হয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে কীভাবে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি গৌরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হিসেবে মনোনীত হন। ভোটের আগে তিনি তার মহল্লায় বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি দোয়া ও ভোট চান। অবশেষে সাবিনা বেগম বিপুল ভোটে জয়লাভ করেন।

Dinajpur · 2024

উত্তর

নারীর ক্ষমতায়ন হলো- পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।

উত্তর

স্থানীয় সরকার নাগরিক সেবার প্রাণকেন্দ্র। কেননা সকল শ্রেণির মানুষ তাদের নানা প্রয়োজনে স্থানীয় সরকার দপ্তরে যোগাযোগ করে। যেমন- শিক্ষার্থীদের পিতার আয়ের সনদপত্র সত্যায়িতকরণে এবং জন্মনিবন্ধনের সার্টিফিকেট তোলার প্রয়োজনে ইউনিয়ন পরিষদ অফিসে যেতে হয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাগরিকদেরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করে, যা 'নাগরিক সনদ' নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে। রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৯৯৭ সালে প্রণীত আইন। এ আইন অনুযায়ী বাংলাদেশে ৪৪৯৮টি ইউনিয়ন পরিষদে ১৩,৪৫২টি নারী সদস্যপদ সৃষ্টি করে। এই আইনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদে ৩টি করে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা রাখা, হয়, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। স্থানীয় সরকারের অন্যান্য স্তরেও নারীর অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। এর ফলে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়। উদ্দীপকে দেখা যায়, উক্ত আইন প্রণীত হওয়ার ফলে সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হন। ভোট শেষে দেখা যায় সাবিনা বেগম বিপুল ভোটে বিজয়ী হন। এর মাধ্যমে সাবিনা বেগমকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সাবিনা বেগমকে বিজয়ী করে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটানো হয়েছে।

উত্তর

সমাজের উন্নয়নে সাবিনা বেগমের মতো নারীদের ক্ষমতায়নের গুরুত্ব অত্যন্ত বেশি। পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নারীর ক্ষমতায়ন বলে। নারীর ক্ষমতায়ন না হলে সমাজ উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের এ অর্ধেক অংশকে অধিকার বঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই সমাজে উন্নয়ন ত্বরান্বিত করতে হলে পারিবারিকভাবে নারীকে মূল্যায়ন করতে হবে, - সমাজে ও জাতীয় ক্ষেত্রে তাদের কাজ করার সুযোগ দিতে হবে। উদ্দীপকে দেখা যায়, সাবিনা বেগম গৌরিপুর ইউনিয়নের নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এখানে সাবিনা বেগমকে রাজনৈতিক অধিকারের ভিত্তিতে দক্ষতায়। করা হয়েছে। এমনিভাবে বর্তমানে নারীরা উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সংসদেও প্রতিনিধিত্ব করছে। ফলে নারী সমাজ তাদের মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছে এবং সমাজ উন্নয়নে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। আমাদের দেশে চাকরির ক্ষেত্রে নারীর জন্য ৩০% কোটা সংরক্ষণ করা হয়েছে। ফলে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করছে। যদি এসব কিছু করা না হতো তাহলে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অবশ্যই মন্থর হতো, যা আমাদের কাম্য সময়ে - কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব হতো না। সেজন্য সমাজ উন্নয়নে নারী সমাজের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এদেরকে যতবেশি ক্ষমতা প্রদান করা হবে সমাজ উন্নয়নের গতির ধারা ততটাই দুর্বার গতিতে অগ্রসর হবে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গ্রাম আদালত বলতে কী বোঝায়?

গ্রাম আদালত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্থানীয় সরকার কাকে বলে?

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।