জনাব মহিদুল কোন প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মহিদুল সিটি কর্পোরেশনের একজন নির্বাচিত প্রতিনিধি। বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনগুলো গড়ে উঠেছে। বাংলাদেশে মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। প্রত্যেক সিটি কর্পোরেশন নির্ধারিত সংখ্যক ওয়ার্ডে বিভক্ত থাকে। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমানসংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের এক-তৃতীয়াংশ সংখ্যক সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। মেয়রের পদসহ শতকরা ৭৫ ভাগ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হলে এবং নির্বাচিত কাউন্সিলরগণের নাম গেজেটে প্রকাশিত হলে সিটি কর্পোরেশন গঠিত হয়েছে বলে মনে করা হয়। উক্ত প্রতিষ্ঠানের প্রধান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। পাঠ্যপুস্তকে উল্লিখিত সংস্থাটিও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে অবস্থিত এবং তার প্রধান প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। তাই বলা যায়, জনাব মহিদুল সিটি কর্পোরেশনের একজন নির্বাচিত প্রতিনিধি বা মেয়র।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
জনাব মহিদুল কোন প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর