জনাব শামীম যে স্থানীয় সরকারের প্রধান তার গঠন বর্ণনা করো।
উত্তর: জনাব শামীম পৌরসভা নামক স্থানীয় সরকারের প্রধান। উদ্দীপকের জনাব শামীম একটি সংস্থার প্রধান। সারা বাংলাদেশে যার সংখ্যা ৩৩০টি। এ থেকেই বোঝা যায়, তিনি স্থানীয় সরকারের অন্যতম একটি শাখা পৌরসভার প্রধান। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী একটি পৌরসভা কমপক্ষে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে। তবে আয়তন ও লোকসংখ্যা অনুযায়ী পৌরসভার ওয়ার্ড সংখ্যা বেশি হতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আইন অনুযায়ী একজন মেয়র প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং প্রতি ৩টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। পৌরসভার মেয়র কাউন্সিলর হিসেবে গণ্য হন। পৌরসভার মেয়াদ ৫ (পাঁচ) বছর।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
জনাব শামীম যে স্থানীয় সরকারের প্রধান তার গঠন বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর