শেয়ারFacebookWhatsApp

জনাব শামীমের গৃহীত পদক্ষেপের শেষোক্ত দুটি কাজের গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: জনাব শামীমের গৃহীত পদক্ষেপের শেষোক্ত কাজ দুটি হলো-রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ এবং খাদ্য ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। পৌরসভার এ দুটি কাজের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। পৌরসভা শহরের জনগণের স্থানীয় নানাবিধ সমস্যা সমাধানে এবং উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করে। এই দায়িত্ব পালন করতে গিয়ে পৌরসভাকে বহুবিধ কাজ করতে হয়। তার মধ্যে দুটি কাজ হলো বৃক্ষরোপণ ও ভেজাল, প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। এ দুটি কাজের গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ বৃক্ষরোপণ পৌরসভার পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনে সহায়তা করে। এরূপ বৃক্ষরোপণ কর্মসূচির ফলে একদিকে যেমন বনায়ন বৃদ্ধি ঘটে তেমনি তা দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। অন্যদিকে খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার ফলে জনগণের সুস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত হয়। এভাবে জনাব শামীমের মতো প্রতিটি পৌরসভার প্রধান ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করলে এই মারাত্মক সামাজিক সমস্যাটি সমাজ থেকে চিরতরে দূরীভূত হবে। উপরিউক্ত আলোচনা হতে এটি প্রতীয়মান হয় যে, বৃক্ষরোপণ ও ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ- জনাব শামীমের এ কাজ দুটি একই সাথে জনগণের স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল

জনাব শামীমের গৃহীত পদক্ষেপের শেষোক্ত দুটি কাজের গুরুত্ব বিশ্লেষণ করো।

উদ্দীপক

জনাব শামীম একটি সংস্থার প্রধান। তার সংস্থার মতো বাংলাদেশে মোট ৩৩০টি সংস্থা রয়েছে। তিনি তার নির্বাচিত এলাকায় ছাত্রী নিবাস নির্মাণ, পয়ঃনিষ্কাশন নালা, বিশুদ্ধ নিরাপদ খাওয়ার পানি সরবরাহের ব্যবস্থা ও রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ করেন এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন।

উত্তর

স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।

উত্তর

সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথাযথভাবে বিভিন্ন সেবা প্রদান করতে পারে। কেন্দ্রীয় প্রশাসকদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থরক্ষা, তাদের সমস্যা সমাধান করা এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয় না। এক্ষেত্রে তাদের স্থানীয় সরকারের উপর নির্ভর করতে হয়। সর্বোপরি কেন্দ্রীয় সরকারকে যথাযথ নীতিমালা গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য তাই স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা অত্যধিক।

উত্তর

জনাব শামীম পৌরসভা নামক স্থানীয় সরকারের প্রধান। উদ্দীপকের জনাব শামীম একটি সংস্থার প্রধান। সারা বাংলাদেশে যার সংখ্যা ৩৩০টি। এ থেকেই বোঝা যায়, তিনি স্থানীয় সরকারের অন্যতম একটি শাখা পৌরসভার প্রধান। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী একটি পৌরসভা কমপক্ষে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে। তবে আয়তন ও লোকসংখ্যা অনুযায়ী পৌরসভার ওয়ার্ড সংখ্যা বেশি হতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আইন অনুযায়ী একজন মেয়র প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং প্রতি ৩টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। পৌরসভার মেয়র কাউন্সিলর হিসেবে গণ্য হন। পৌরসভার মেয়াদ ৫ (পাঁচ) বছর।

উত্তর

জনাব শামীমের গৃহীত পদক্ষেপের শেষোক্ত কাজ দুটি হলো-রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ এবং খাদ্য ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। পৌরসভার এ দুটি কাজের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। পৌরসভা শহরের জনগণের স্থানীয় নানাবিধ সমস্যা সমাধানে এবং উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করে। এই দায়িত্ব পালন করতে গিয়ে পৌরসভাকে বহুবিধ কাজ করতে হয়। তার মধ্যে দুটি কাজ হলো বৃক্ষরোপণ ও ভেজাল, প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। এ দুটি কাজের গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ বৃক্ষরোপণ পৌরসভার পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনে সহায়তা করে। এরূপ বৃক্ষরোপণ কর্মসূচির ফলে একদিকে যেমন বনায়ন বৃদ্ধি ঘটে তেমনি তা দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। অন্যদিকে খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার ফলে জনগণের সুস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত হয়। এভাবে জনাব শামীমের মতো প্রতিটি পৌরসভার প্রধান ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করলে এই মারাত্মক সামাজিক সমস্যাটি সমাজ থেকে চিরতরে দূরীভূত হবে। উপরিউক্ত আলোচনা হতে এটি প্রতীয়মান হয় যে, বৃক্ষরোপণ ও ভেজাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ- জনাব শামীমের এ কাজ দুটি একই সাথে জনগণের স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গ্রাম আদালত বলতে কী বোঝায়?

গ্রাম আদালত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্থানীয় সরকার কাকে বলে?

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।