জনাব সাবেরা আক্তার যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সেটির গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সাবেরা আক্তার একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান যেখানে তিনিসহ ১৩ জন সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। উক্ত প্রতিষ্ঠানকে ৩৯টি কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে। এক্ষেত্রে সরাসরি সেবা দেওয়া ছাড়াও ই-সার্ভিসও প্রদান করা হয়ে থাকে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি ছোট ছোট বিবাদও নিষ্পত্তি করেন। এরূপ বৈশিষ্ট্য বিবেচনায় প্রতীয়মান হয় যে, সাবেরা আক্তারের প্রতিষ্ঠানটি একটি ইউনিয়ন পরিষদ। গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে একটি, ইউনিয়ন পরিষদ গঠিত। ইউনিয়ন পরিষদ একজন নির্বাচিত চেয়ারম্যান, ৯টি ওয়ার্ড থেকে ৯ জন সাধারণ সদস্য ও প্রতি তিন ওয়ার্ডে ১ জন করে মোট ৩ জন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত আসনে) নিয়ে গঠিত হয়। এদের সবাই প্রত্যক্ষ নির্বাচনে জনগণের দ্বারা নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের কার্যক্রম ৫ বছর। তবে মেয়াদ পূর্তির পূর্বেও দুই-তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্য যেকোনো সদস্যকে অপসারণ করা যায়। বাংলাদেশে বর্তমানে সর্বমোট ৪৫৫৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
জনাব সাবেরা আক্তার যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সেট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর