শেয়ারFacebookWhatsApp

নাগরিকতা বিকাশে উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর: নাগরিকতা বিকাশে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের শাসনব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য ও নাগরিকতা বিকাশের জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি এ পরিষদ গড়ে ওঠে। স্থানীয় পর্যায়ের নানা ধরনের সমস্যা সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে এ ধরনের পরিষদ গড়ে ওঠে। গ্রামীণ সমস্যা দূরীকরণ গণসচেতনতার বৃদ্ধি ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নানাবিধ কাজ করে থাকে। যেমন- শিক্ষার্থীদের পিতার আয়ের সনদপত্র সত্যায়িতকরণে এবং জন্মনিবন্ধনের সার্টিফিকেট তোলার প্রয়োজনে ইউনিয়ন পরিষদে যেতে হয়। ইউনিয়ন পরিষদ নাগরিকদেরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করে, যা 'নাগরিক সনদ' নামে পরিচিত। স্থানীয় পর্যায়ে (ইউনিয়ন পরিষদের) বাজেট প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নে জনগণ ইউনিয়ন পরিষদের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে। তাছাড়া স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরা স্থানীয় ও জনগণের কাছাকাছি থাকে, ফলে স্থানীয় নাগরিকরা তাদের জবাবদিহি করতে বাধ্য করতে পারে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এটি অধিকতর কার্যকর। স্থানীয় পর্যায়ে এই ভোটাধিকার চর্চা নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন করে। এর ফলে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে, যা পরবর্তীতে জাতীয় নেতৃত্বেও অবদান রাখে। তাছাড়া ইউনিয়ন পরিষদ গ্রামীণ বিবাদ সমাধানে সক্রিয় ভূমিকা রাখে। এক্ষেত্রে সরকার প্রতিষ্ঠিত গ্রাম আদালত গ্রামীণ জনগণের বিবাদ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখে। আর নাগরিক সেবা সহজলভ্য করার জন্য স্থানীয় পর্যায়ে বর্তমানে ই-গভর্ন্যান্স চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যবস্থা নাগরিক অধিকার অর্জনে ও নাগরিকতা বিকাশে পূর্বের চেয়ে বেশি সহায়ক হবে। সুতরাং এটি স্পষ্ট, নাগরিকতা বিকাশে ইউনিয়ন পরিষদের ভূমিকা অনস্বীকার্য।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল

নাগরিকতা বিকাশে উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো।

উদ্দীপক

জনাব সাবেরা আক্তার এমন একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান, যেখানে তিনিসহ মোট ১৩ জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। তার প্রতিষ্ঠানকে ৩৯টি কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে। সরাসরি সেবা দেওয়া ছাড়া ই-সার্ভিসও প্রদান করা হয়ে থাকে। উক্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি ছোটো ছোটো বিবাদও নিষ্পত্তি করেন।

উত্তর

স্থানীয় সরকার হচ্ছে রাষ্ট্রের এলাকাকে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।

উত্তর

পাঠাগার স্থাপন পৌরসভার শিক্ষাসংক্রান্ত কাজ। পৌরসভা শহরের জনগণের স্থানীয় সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করে। এ দায়িত্ব পালন করতে গিয়ে পৌরসভাকে অনেকগুলো কাজ করতে হয়। তার মধ্যে একটি শিক্ষাসংক্রান্ত কাজ। পৌর এলাকার শিক্ষা বিস্তারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স্ক শিক্ষাকেন্দ্র ও নৈশ বিদ্যালয় স্থাপন, পাঠাগার স্থাপন করা ইত্যাদি পৌরসভার শিক্ষাসংক্রান্ত কাজ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব সাবেরা আক্তার একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান যেখানে তিনিসহ ১৩ জন সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। উক্ত প্রতিষ্ঠানকে ৩৯টি কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে। এক্ষেত্রে সরাসরি সেবা দেওয়া ছাড়াও ই-সার্ভিসও প্রদান করা হয়ে থাকে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি ছোট ছোট বিবাদও নিষ্পত্তি করেন। এরূপ বৈশিষ্ট্য বিবেচনায় প্রতীয়মান হয় যে, সাবেরা আক্তারের প্রতিষ্ঠানটি একটি ইউনিয়ন পরিষদ। গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে একটি, ইউনিয়ন পরিষদ গঠিত। ইউনিয়ন পরিষদ একজন নির্বাচিত চেয়ারম্যান, ৯টি ওয়ার্ড থেকে ৯ জন সাধারণ সদস্য ও প্রতি তিন ওয়ার্ডে ১ জন করে মোট ৩ জন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত আসনে) নিয়ে গঠিত হয়। এদের সবাই প্রত্যক্ষ নির্বাচনে জনগণের দ্বারা নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের কার্যক্রম ৫ বছর। তবে মেয়াদ পূর্তির পূর্বেও দুই-তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্য যেকোনো সদস্যকে অপসারণ করা যায়। বাংলাদেশে বর্তমানে সর্বমোট ৪৫৫৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

উত্তর

নাগরিকতা বিকাশে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের শাসনব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য ও নাগরিকতা বিকাশের জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি এ পরিষদ গড়ে ওঠে। স্থানীয় পর্যায়ের নানা ধরনের সমস্যা সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে এ ধরনের পরিষদ গড়ে ওঠে। গ্রামীণ সমস্যা দূরীকরণ গণসচেতনতার বৃদ্ধি ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নানাবিধ কাজ করে থাকে। যেমন- শিক্ষার্থীদের পিতার আয়ের সনদপত্র সত্যায়িতকরণে এবং জন্মনিবন্ধনের সার্টিফিকেট তোলার প্রয়োজনে ইউনিয়ন পরিষদে যেতে হয়। ইউনিয়ন পরিষদ নাগরিকদেরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করে, যা 'নাগরিক সনদ' নামে পরিচিত। স্থানীয় পর্যায়ে (ইউনিয়ন পরিষদের) বাজেট প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নে জনগণ ইউনিয়ন পরিষদের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে। তাছাড়া স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরা স্থানীয় ও জনগণের কাছাকাছি থাকে, ফলে স্থানীয় নাগরিকরা তাদের জবাবদিহি করতে বাধ্য করতে পারে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এটি অধিকতর কার্যকর। স্থানীয় পর্যায়ে এই ভোটাধিকার চর্চা নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন করে। এর ফলে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে, যা পরবর্তীতে জাতীয় নেতৃত্বেও অবদান রাখে। তাছাড়া ইউনিয়ন পরিষদ গ্রামীণ বিবাদ সমাধানে সক্রিয় ভূমিকা রাখে। এক্ষেত্রে সরকার প্রতিষ্ঠিত গ্রাম আদালত গ্রামীণ জনগণের বিবাদ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখে। আর নাগরিক সেবা সহজলভ্য করার জন্য স্থানীয় পর্যায়ে বর্তমানে ই-গভর্ন্যান্স চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যবস্থা নাগরিক অধিকার অর্জনে ও নাগরিকতা বিকাশে পূর্বের চেয়ে বেশি সহায়ক হবে। সুতরাং এটি স্পষ্ট, নাগরিকতা বিকাশে ইউনিয়ন পরিষদের ভূমিকা অনস্বীকার্য।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গ্রাম আদালত বলতে কী বোঝায়?

গ্রাম আদালত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্থানীয় সরকার কাকে বলে?

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।