দৃশ্যপট-২-এ সংস্থার সাথে পাঠ্যবইয়ের কোন সংস্থার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-২ এ জনাব মামুন সাহেবের সংস্থার সাথে পাঠ্যবইয়ের 'পৌরসভা'র মিল রয়েছে। পৌরসভা হলো শহর এলাকার জনগণের স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়নের জন্য গঠিত একটি স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান। পৌরসভা একজন মেয়র, প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে গঠিত হয়। এটি শহরের জনস্বাস্থ্য রক্ষা, ময়লা-আবর্জনা পরিষ্কার, বিশুদ্ধ পানি সরবরাহ এবং রাস্তাঘাট নির্মাণের মতো বহুমুখী সেবামূলক ও উন্নয়নমূলক কাজ সম্পাদন করে থাকে। জনাব মামুন সাহেবের সংস্থাটি যেমন বাসা-বাড়ি ও দোকানপাট থেকে কর বা অর্থ আদায় করে, তেমনি পৌরসভার আয়ের প্রধান উৎস হলো ঘরবাড়ি, দোকানপাট ও বিদুৎ-পানির ওপর ধার্যকৃত কর। এছাড়া লাইসেন্স ফি ও হাট-বাজার ইজারা থেকেও পৌরসভা অর্থ সংগ্রহ করে। এই চারিত্রিক ও আর্থিক মিলের কারণে জনাব মামুনের প্রতিষ্ঠানটি একটি পৌরসভা।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
দৃশ্যপট-২-এ সংস্থার সাথে পাঠ্যবইয়ের কোন সংস্থার মিল রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর