উদ্দীপকে দুটি গ্রামের অর্থনৈতিক অবস্থার দুই রকম হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের এ দুটি গ্রামের অর্থনৈতিক অবস্থা দুই রকম হওয়ার মূল কারণ হলো নারীর ক্ষমতায়নের প্রতি শ্রদ্ধাবোধ অর্থাৎ নারীদের সকল কাজে পুরুষের পাশাপাশি অংশগ্রহণ। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। সুতরাং দেশের উন্নতিতে এর অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে তা কখনো শুভ হয় না। এ কারণে বর্তমান বিশ্বের প্রতিটি দেশে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। উদ্দীপকের শিবপুর ও বুলারাঠি গ্রামের অর্থনৈতিক অবস্থার চিত্র দেখানো হয়েছে। যেখানে বুলারাঠি গ্রামের সকল অর্থনৈতিক কাজে নারীর অংশগ্রহণ রয়েছে। অপরদিকে শিবপুর গ্রামের নারীরা হলো গৃহবন্দী। ফলে এ গ্রামে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই হতাশাজনক। যা নারীর ক্ষমতায়নকেই নির্দেশ করছে। পরিশেষে বলতে পারি, নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারীপুরুষের সমতা বজায় রাখতে হবে। তবেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে যে বিষয়টি উদ্দীপকের দুটি গ্রামের চিত্রের দিকে নজর দিলে স্পষ্ট হয়ে ওঠে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে দুটি গ্রামের অর্থনৈতিক অবস্থার দুই রকম হওয়ার কারণ ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর