শেয়ারFacebookWhatsApp

'নারীর ক্ষমতায়নই সমাজের সুষম উন্নয়ন বয়ে আনে।' তুমি কি একমত? উদ্দীপকের আলোকে মতামত দাও।

উত্তর: নারীর ক্ষমতায়নই সমাজের সুষম উন্নয়ন বয়ে আনে। আমি এ উক্তির সাথে একমত পোষণ করছি। আমরা যদি উদ্দীপকের দিকে নজর দেই তাহলে দেখতে পাব, শিবপুর গ্রামের নারীদের বাইরে যাওয়ার কোনো অধিকার না থাকায় তারা ঘরকুনো হয়ে যাচ্ছে। ফলে ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। অন্যদিকে, তার পার্শ্ববর্তী গ্রাম বুলারাঠি। এখানে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করে। ফলে ওই গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে উন্নত। আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাব বিশ্বের প্রতিটি দেশে নারীর ক্ষমতায়নের প্রতি অত্যধিক গুরুত্বারোপ করেছে। কারণ তারা উপলব্ধি করতে পারে যে, বিশ্ব জনসংখ্যার অর্ধেক হলো নারী; সে নারীকে পেছনে ফেলে কোনো দেশের প্রকৃত উন্নয়ন করা সম্ভব নয়। যে কারণে বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশেও নারীর ক্ষমতায়নের প্রতি নজর দেওয়া হয়েছে। জাতীয় সংসদ আর স্থানীয় পরিষদে নারীর জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থাসহ সরকারের অন্যান্য স্তরে নারীর অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এসব দিক বিবেচনা করলে দেখা যায় যে, নারীর ক্ষমতায়নই সমাজের সুষম উন্নয়নের মূলমন্ত্র।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল

'নারীর ক্ষমতায়নই সমাজের সুষম উন্নয়ন বয়ে আনে।' তুমি কি একমত? উদ্দীপক…

উদ্দীপক

আলিপুর ইউনিয়নের শিবপুর একটি অধিক জনসংখ্যা অধ্যুষিত গ্রাম। এ গ্রামের অর্ধেকের বেশি নারী। তাদের বাইরে যাওয়ার কোনো অধিকার নেই। কিন্তু তার পার্শ্ববর্তী বুলারাঠি গ্রামের নারীরা সকল কাজে পুরুষের পাশাপাশি অংশগ্রহণ করে। ফলে শিবপুর গ্রামের চেয়ে বুলারাঠি গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা আরও উন্নত।

উত্তর

পার্বত্য জেলা পরিষদের সর্বমোট সদস্য হলো ৩৪ জন।

উত্তর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় বিশেষ ব্যবস্থা হিসেবে পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ গঠিত হয়। সরকারের সাথে তাই এ উভয় পরিষদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সরকার কোনো আইন প্রণয়ন করলে জেলা পরিষদের সাথে আলোচনাপূর্বক সে আইন তৈরি করে থাকে। এ থেকে উভয়ের মধ্যে সুসম্পর্ক হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকের এ দুটি গ্রামের অর্থনৈতিক অবস্থা দুই রকম হওয়ার মূল কারণ হলো নারীর ক্ষমতায়নের প্রতি শ্রদ্ধাবোধ অর্থাৎ নারীদের সকল কাজে পুরুষের পাশাপাশি অংশগ্রহণ। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। সুতরাং দেশের উন্নতিতে এর অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে তা কখনো শুভ হয় না। এ কারণে বর্তমান বিশ্বের প্রতিটি দেশে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। উদ্দীপকের শিবপুর ও বুলারাঠি গ্রামের অর্থনৈতিক অবস্থার চিত্র দেখানো হয়েছে। যেখানে বুলারাঠি গ্রামের সকল অর্থনৈতিক কাজে নারীর অংশগ্রহণ রয়েছে। অপরদিকে শিবপুর গ্রামের নারীরা হলো গৃহবন্দী। ফলে এ গ্রামে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই হতাশাজনক। যা নারীর ক্ষমতায়নকেই নির্দেশ করছে। পরিশেষে বলতে পারি, নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারীপুরুষের সমতা বজায় রাখতে হবে। তবেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে যে বিষয়টি উদ্দীপকের দুটি গ্রামের চিত্রের দিকে নজর দিলে স্পষ্ট হয়ে ওঠে।

উত্তর

নারীর ক্ষমতায়নই সমাজের সুষম উন্নয়ন বয়ে আনে। আমি এ উক্তির সাথে একমত পোষণ করছি। আমরা যদি উদ্দীপকের দিকে নজর দেই তাহলে দেখতে পাব, শিবপুর গ্রামের নারীদের বাইরে যাওয়ার কোনো অধিকার না থাকায় তারা ঘরকুনো হয়ে যাচ্ছে। ফলে ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। অন্যদিকে, তার পার্শ্ববর্তী গ্রাম বুলারাঠি। এখানে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করে। ফলে ওই গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে উন্নত। আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাব বিশ্বের প্রতিটি দেশে নারীর ক্ষমতায়নের প্রতি অত্যধিক গুরুত্বারোপ করেছে। কারণ তারা উপলব্ধি করতে পারে যে, বিশ্ব জনসংখ্যার অর্ধেক হলো নারী; সে নারীকে পেছনে ফেলে কোনো দেশের প্রকৃত উন্নয়ন করা সম্ভব নয়। যে কারণে বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশেও নারীর ক্ষমতায়নের প্রতি নজর দেওয়া হয়েছে। জাতীয় সংসদ আর স্থানীয় পরিষদে নারীর জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থাসহ সরকারের অন্যান্য স্তরে নারীর অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এসব দিক বিবেচনা করলে দেখা যায় যে, নারীর ক্ষমতায়নই সমাজের সুষম উন্নয়নের মূলমন্ত্র।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গ্রাম আদালত বলতে কী বোঝায়?

গ্রাম আদালত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্থানীয় সরকার কাকে বলে?

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।