শেয়ারFacebookWhatsApp

“গণতান্ত্রিক রাজনীতি বিকাশে প্রশ্নচিহ্নিত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম" তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম- উক্তিটি যথার্থ। রাজনৈতিক দল আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান। আধুনিক বৃহদায়তন রাষ্ট্রে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষভাবে শাসনকাজে অংশগ্রহণ সম্ভব হয় না। তাই প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা ব্যাপক। গণতান্ত্রিক শাসনব্যবস্থার দৃঢ়করণে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের বিকাশের অন্যতম শর্ত হলো রাজনৈতিক সচেতনতা। রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, মিটিং-মিছিল, বক্তৃতা, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক কার্যকলাপে জনগণকে সচেতন করে তোলে এবং জনগণের মধ্যে রাজনৈতিক জ্ঞানের বিস্তার ঘটায়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল রাষ্ট্রপরিচালনার স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে সহায়তা করে। এছাড়া রাজনৈতিক দল, সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাসী। রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল কাজের মাধ্যমে সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সরকারের সফলতা অর্জনে ভূমিকা রাখে। সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

“গণতান্ত্রিক রাজনীতি বিকাশে প্রশ্নচিহ্নিত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিস…

উদ্দীপক

question image

Jessore · 2024

উত্তর

বাংলাদেশে বর্তমানে সংসদীয় পদ্ধতির এককেন্দ্রিক সরকারব্যবস্থা চালু রয়েছে।

উত্তর

গণতন্ত্র হলো জনগণের শাসন। আর জনগণের মুখপাত্র হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো জনসাধারণকে সুসংহত করে এবং একতাবদ্ধ করে তাদের মধ্যে ব্যাপক কর্মসূচির মাধ্যমে মিলনসূত্র রচনা করে। তাছাড়া রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করে থাকে। এছাড়া দলীয় ব্যবস্থা জনসাধারণকে গণতন্ত্রের উপযোগী করে তোলে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটায়। এসব কারণে গণতন্ত্রে রাজনৈতিক দল অপরিহার্য।

উত্তর

উদ্দীপকের '?' প্রশ্নচিহ্নিত স্থানে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় রাজনৈতিক দলের অনেকগুলো কার্যাবলি আছে, যা উপরে উল্লিখিত ছকে বিদ্যমান রয়েছে। আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনৈতিক দল। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের বিকাশে রাজনৈতিক দলের অনেকগুলো কাজ রয়েছে। এর মধ্যে নেতৃত্ব তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের যিনি প্রধান তিনিই হলেন দলের নেতা। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি করে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের আরও একটি কাজ হলো সরকার গঠন করা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। সভা, সমাবেশ, মিটিং-মিছিল ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে জনমত গঠনের কাজটিও সুচারুভাবে রাজনৈতিক দল করে থাকে। রাজনৈতিক দলের আরও একটি কাজ হচ্ছে সমাজে বসবাসকারী বিভিন্ন ধর্ম, বর্ণ শ্রেণিপেশার মানুষের মধ্যে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা এবং আলাদা আলাদা স্বার্থকে একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিরোধী দল গঠনের মাধ্যমে যথাযথ নীতি নির্ধারণে সরকারের ওপর চাপ সৃষ্টি করে। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে রাজনৈতিক দলগুলো নানাবিধ কর্মসূচি পালন করে এবং দুর্যোগ মুহূর্তে সরকারের সাথে সমন্বয় করে জনগণের কল্যাণে কাজ করে।

উত্তর

গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম- উক্তিটি যথার্থ। রাজনৈতিক দল আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান। আধুনিক বৃহদায়তন রাষ্ট্রে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষভাবে শাসনকাজে অংশগ্রহণ সম্ভব হয় না। তাই প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা ব্যাপক। গণতান্ত্রিক শাসনব্যবস্থার দৃঢ়করণে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের বিকাশের অন্যতম শর্ত হলো রাজনৈতিক সচেতনতা। রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, মিটিং-মিছিল, বক্তৃতা, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক কার্যকলাপে জনগণকে সচেতন করে তোলে এবং জনগণের মধ্যে রাজনৈতিক জ্ঞানের বিস্তার ঘটায়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল রাষ্ট্রপরিচালনার স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে সহায়তা করে। এছাড়া রাজনৈতিক দল, সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাসী। রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল কাজের মাধ্যমে সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সরকারের সফলতা অর্জনে ভূমিকা রাখে। সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।