মাহিরের দেশের সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে 'ক' সংগঠনটির ভূমিকা আলোচনা কর।
উত্তর: মাহিরের দেশের 'ক' সংগঠনটি রাজনৈতিক দলকে নির্দেশ করে। আধুনিক গণতান্ত্রিক শাসন মূলত রাজনৈতিক দলেরই শাসন। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয়। রাজনৈতিক দল নেতৃত্ব তৈরিতে গঠনমূলক ভূমিকা রাখে। রাজনৈতিক দলের নেতৃত্ব যেমন জাতীয় পর্যায়ে থাকে তেমনি স্থানীয় পর্যায়েও থাকে। আজকে যারা স্থানীয় পর্যায়ের নেতা আগামীতে তারা জাতীয় পর্যায়ের নেতা হওয়ার সম্ভাবনা রাখে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করা রাজনৈতিক দলের অন্যতম কাজ। রাজনৈতিক দল তার আদর্শ এবং কর্মসূচির ভিত্তিতে বিভিন্ন সভা, মিছিল ও গণযোগাযোগের মাধ্যমে জনমত গঠন করে থাকে। জনগণকে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা, দলীয় কর্মসূচি ব্যাখ্যা করা, দলের কাজের সমালোচনা করা প্রভৃতি রাজনৈতিক দলের অন্যতম কাজ। জনগণ বিভিন্ন দলের মতামত, আলোচনা-সমালোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র পরিচালনার অনেক বিষয় জানতে পারে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের প্রধান কাজ। এছাড়াও রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ঐক্যকে দৃঢ়তা দান করে। এভাবেই মাহিরের দেশে 'ক' তথা রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
মাহিরের দেশের সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে 'ক' সংগঠনটির ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর