চিত্র-১ এ প্রশ্ন চিহ্নিত (?) সালে কোন ঐতিহাসিক নির্বাচনকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ এ প্রশ্ন চিহ্নিত (?) স্থানটি ১৯৫৪ সালের ঐতিহাসিক নির্বাচনকে নির্দেশ করা হয়েছে। ১৯৫৪ সালের মার্চ মাসে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৩০৯। ১৯৫৩ সালের নভেম্বর মাসে আওয়ামী লীগসহ সমমনা কতিপয় দল নিয়ে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে 'যুক্তফ্রন্ট' নামে একটি নির্বাচনি জোট গঠিত হয়। ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরো বৃদ্ধি করে। উদ্দীপকে চিত্র-১ এর প্রশ্ন চিহ্নিত স্থান সম্পর্কিত তথ্য হলো ২১ দফা কর্মসূচি, যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে- তথ্য গুলো ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনকে নির্দেশ করে যা ঐতিহাসিক যুক্তফ্রন্ট নির্বাচন নামে পরিচিত। কেননা নির্বাচনের প্রাক্কালে যুক্তফ্রন্ট সর্বস্তরের ভোটারদের আকৃষ্ট করতে ২১ দফাবিশিষ্ট একটি কর্মসূচি গ্রহণ করে, যেখানে বাঙালি নাগরিকদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের দিকগুলো তুলে ধরা হয়। এসব দাবি ছিল পূর্ব বাংলার জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সাথে সরাসরি সম্পর্কিত। এই নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে। অন্যদিকে, পাকিস্তান আন্দোলনে নেতৃত্বদানকারী দল মুসলিম লীগ মাত্র ৯টি আসন পায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
চিত্র-১ এ প্রশ্ন চিহ্নিত (?) সালে কোন ঐতিহাসিক নির্বাচনকে নির্দেশ ক…
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর