শেয়ারFacebookWhatsApp

গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃশ্যকল্প-২ এ বর্ণিত সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃশ্যকল্প-২-এ বর্ণিত সংগঠনের অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ উল্লেখ রয়েছে, জনাব কবিরুল ইসলাম এমন একটি সংগঠনের সদস্য যার সদস্যরা নির্দিষ্ট কিছু বিষয়ে একই মতামত ধারণ করে। যাদের কিছু নির্বাচনি কর্মসূচি থাকে। অর্থাৎ দৃশ্যকল্প-২ দ্বারা রাজনৈতিক দলকেই বোঝানো হয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। গণতন্ত্রের সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা, রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার - বিকাশ ঘটায়। তাছাড়া একাধিক রাজনৈতিক দল রাষ্ট্রদেহে প্রাণ সঞ্চার করে থাকে। রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দল এর সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়। যেমন-দলীয় সিদ্ধান্ত গ্রহণের সময় দলের নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয় এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল মানুষের মঙ্গল সাধন ও মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য সংগ্রাম করে। তাছাড়া রাজনৈতিক দল নেতৃত্ব তৈরিকরণ, সরকার গঠন, রাজনৈতিক শিক্ষাদান, গঠনমূলক বিরোধিতা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি দেশের গণতন্ত্রকে সুসংগঠিত করে। সুতরাং, উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃশ্যকল্প-২ এ বর্ণিত সংগঠনের ভূমিকা বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: 'ক' রাষ্ট্রের সাংবিধানিক পদে রাষ্ট্রপ্রধান জনাব মনিরুল ইসলামকে নিয়োগ দেন এবং শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শেষে জনাব মনিরুল ইসলাম বলেন, "আমি সংবিধানে বর্ণিত নির্দেশাবলি এবং দেশের নির্বাচনি আইন অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবো।" দৃশ্যকল্প-২: জনাব কবিরুল ইসলাম এমন একটি সংগঠনের সদস্য যার সদস্যরা নির্দিষ্ট কিছু বিষয়ে একই মতামত ধারণ করে। যাদের কিছু নির্বাচনি কর্মসূচি থাকে।

Rajshahi · 2024

উত্তর

প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে।

উত্তর

দলটি সকল ধর্ম-বর্ণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। এর অন্যতম কারণ ছিল অমুসলিমরাও যাতে দলে যোগ দেওয়ার সুযোগ লাভ করে। অর্থাৎ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১-এর সাথে পাঠ্যবইয়ের সাদৃশ্যপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানটি হলো নির্বাচন কমিশন। দৃশ্যকল্প-১ 'ক' রাষ্ট্রের সাংবিধানিক পদে রাষ্ট্রপ্রধান জনাব মনিরুল ইসলামকে নিয়োগ দেন এবং শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শেষে জনাব মনিরুল ইসলাম বলেন, "আমি সংবিধানে বর্ণিত নির্দেশাবলি এবং দেশের নির্বাচনি আইন অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করবো।” যা নির্বাচন কমিশনকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের সংস্থাটি নির্বাচন কমিশন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন। নির্বাচন কমিশনের মেয়াদ পাঁচ বছর। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা খুবই জরুরি। নির্বাচন কমিশনের জনবল ও আর্থিক ক্ষমতার জন্য সরকারের ওপর নির্ভরশীল। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯. অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, অন্যান্য নির্বাচন যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি পরিচালনা এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। নির্বাচন কমিশন নির্বাচনগুলো পরিচালনা করার সময় যদি দেখেন প্রার্থীগণ নির্বাচনি আচরণবিধি মেনে না চলেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকেন।

উত্তর

গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃশ্যকল্প-২-এ বর্ণিত সংগঠনের অর্থাৎ রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ উল্লেখ রয়েছে, জনাব কবিরুল ইসলাম এমন একটি সংগঠনের সদস্য যার সদস্যরা নির্দিষ্ট কিছু বিষয়ে একই মতামত ধারণ করে। যাদের কিছু নির্বাচনি কর্মসূচি থাকে। অর্থাৎ দৃশ্যকল্প-২ দ্বারা রাজনৈতিক দলকেই বোঝানো হয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। গণতন্ত্রের সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা, রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার - বিকাশ ঘটায়। তাছাড়া একাধিক রাজনৈতিক দল রাষ্ট্রদেহে প্রাণ সঞ্চার করে থাকে। রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দল এর সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়। যেমন-দলীয় সিদ্ধান্ত গ্রহণের সময় দলের নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয় এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল মানুষের মঙ্গল সাধন ও মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য সংগ্রাম করে। তাছাড়া রাজনৈতিক দল নেতৃত্ব তৈরিকরণ, সরকার গঠন, রাজনৈতিক শিক্ষাদান, গঠনমূলক বিরোধিতা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি দেশের গণতন্ত্রকে সুসংগঠিত করে। সুতরাং, উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।