শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের অভ্যুদয়ে চিত্র-২ এ নির্দেশিত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: চিত্র-২ নির্দেশিত নির্বাচনটি হলো ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। বাংলাদেশের অভ্যুদয়ে এ নির্বাচনের গুরুত্ব অত্যধিক। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর পাকিস্তান সরকার ১৯৭০ সালে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। এ নির্বাচনই ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন। প্রাপ্তবয়স্ক এবং ধর্মনির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উদ্দীপকের চিত্র-২ এ উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ ১৬৭ আসন, নির্বাচন রায় বানচালের ষড়যন্ত্র- তথ্যগুলো ১৯৭০ সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে। ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এই জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে ৬ দফা ও ১১ দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে, পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটা ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা এবং ষড়যন্ত্র আঁটতে থাকে। পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের সাধারণ পরিষদ নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের রূপদানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সুতরাং এটা স্পষ্ট হয় যে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অপরিসীম।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

বাংলাদেশের অভ্যুদয়ে চিত্র-২ এ নির্দেশিত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ…

উদ্দীপক

question image

Rajshahi · 2024

উত্তর

১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।

উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দেন বলে দিনটি এত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে লাখো জনতার স্বতঃস্ফূর্ত সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এ ভাষণে তিনি ঘোষণা দেন- 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। মূলত তার এ ঘোষণা বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে উজ্জীবিত করেছিল। আর তাই ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালিদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন।

উত্তর

চিত্র-১ এ প্রশ্ন চিহ্নিত (?) স্থানটি ১৯৫৪ সালের ঐতিহাসিক নির্বাচনকে নির্দেশ করা হয়েছে। ১৯৫৪ সালের মার্চ মাসে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৩০৯। ১৯৫৩ সালের নভেম্বর মাসে আওয়ামী লীগসহ সমমনা কতিপয় দল নিয়ে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে 'যুক্তফ্রন্ট' নামে একটি নির্বাচনি জোট গঠিত হয়। ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরো বৃদ্ধি করে। উদ্দীপকে চিত্র-১ এর প্রশ্ন চিহ্নিত স্থান সম্পর্কিত তথ্য হলো ২১ দফা কর্মসূচি, যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে- তথ্য গুলো ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনকে নির্দেশ করে যা ঐতিহাসিক যুক্তফ্রন্ট নির্বাচন নামে পরিচিত। কেননা নির্বাচনের প্রাক্কালে যুক্তফ্রন্ট সর্বস্তরের ভোটারদের আকৃষ্ট করতে ২১ দফাবিশিষ্ট একটি কর্মসূচি গ্রহণ করে, যেখানে বাঙালি নাগরিকদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের দিকগুলো তুলে ধরা হয়। এসব দাবি ছিল পূর্ব বাংলার জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সাথে সরাসরি সম্পর্কিত। এই নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে। অন্যদিকে, পাকিস্তান আন্দোলনে নেতৃত্বদানকারী দল মুসলিম লীগ মাত্র ৯টি আসন পায়।

উত্তর

চিত্র-২ নির্দেশিত নির্বাচনটি হলো ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। বাংলাদেশের অভ্যুদয়ে এ নির্বাচনের গুরুত্ব অত্যধিক। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর পাকিস্তান সরকার ১৯৭০ সালে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। এ নির্বাচনই ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন। প্রাপ্তবয়স্ক এবং ধর্মনির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উদ্দীপকের চিত্র-২ এ উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ ১৬৭ আসন, নির্বাচন রায় বানচালের ষড়যন্ত্র- তথ্যগুলো ১৯৭০ সালের সাধারণ নির্বাচনকে নির্দেশ করে। ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এই জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে ৬ দফা ও ১১ দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে, পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটা ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা এবং ষড়যন্ত্র আঁটতে থাকে। পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের সাধারণ পরিষদ নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের রূপদানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সুতরাং এটা স্পষ্ট হয় যে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অপরিসীম।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।