শেয়ারFacebookWhatsApp

উক্ত সংগঠনের বিভিন্ন কর্মসূচি জনগণের মনে আশার সঞ্চার করতে পারে- বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত সংগঠন তথা রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি জনগণের মধ্যে আশার সঞ্চার করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা লাভের ইচ্ছা। বিপ্লব, হটকারিতা বা রক্তপাত নয় বরং জনগণকে উদ্বুদ্ধ করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রক্ষমতা লাভের চেষ্টা করে, যা জনগণের মনে আশার সঞ্চার যোগায়। রাজনৈতিক দল নির্বাচনের সময়ে ইশতেহার ঘোষণা করে সেখানে দলটির আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি দেওয়া থাকে। দলটি যখন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা লাভ করার পর কর্মসূচিসমূহ বাস্তবায়ন করে তখন জনগণের মধ্যে আশার সঞ্চার হয়। এছাড়াও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহায়তা করা, চোরাচালানি রোধে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধতা জনগণকে আশান্বিত করে তোলে। সংকটময় মুহূর্তে সকল দল একজোট হয়ে সংকট মোকাবিলায় কাজ করে যা জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সহায়তা করে। খাদ্যে ভেজালবিরোধী আন্দোলনে সকল দলের সম্মিলিত কর্মসূচি গ্রহণ, সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে সচেতনতা সৃষ্টি, সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং উন্নয়নমূলক কাজে সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে রাজনৈতিক দল জনগণের আস্থা অর্জন করে। এছাড়াও যানজট নিরসন ও রাস্তাঘাট সংস্কারে সরকারকে বাধ্য করে থাকে রাজনৈতিক দলসমূহ। তাছাড়া সমাজে বসবাসরত বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণির 'মানুষের স্বার্থ সংরক্ষণ করে সবার উন্নয়ন উপযোগী কর্মসূচি প্রণয়ন ও জনগণকে সাথে নিয়ে তা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে এবং জনগণের মধ্যে উন্নততর সমাজ ও রাষ্ট্র পাওয়ার আশা জাগায়। এভাবেই রাজনৈতিক - দলের কর্মসূচিসমূহ জনগণের মনে আশার সঞ্চার করে থাকে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

উক্ত সংগঠনের বিভিন্ন কর্মসূচি জনগণের মনে আশার সঞ্চার করতে পারে- বিশ…

উদ্দীপক

মাহির স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। উক্ত দেশে সংসদীয় গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। মাহির যে দেশে বাস করে সেই দেশে ছোটবড় অনেকগুলো সংগঠন রয়েছে। 'ক' তার মধ্যে অন্যতম। সংগঠনটির অন্যতম কাজ হচ্ছে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনে জনগণকে উদ্বুদ্ধ করা। সংগঠনটি দেশের গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর কর্মসূচি জনগণের স্বপ্ন পূরণে সহায়তা করে।

Chittagong · 2024

উত্তর

নির্বাচন হলো প্রতিনিধি বাছাইয়ের একটি প্রক্রিয়া।

উত্তর

নির্বাচন পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হচ্ছে এক ব্যক্তি, এক ভোট পদ্ধতি। এ পদ্ধতিতে একটি আসনের জন্য যেকোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি ভোট দিবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন।

উত্তর

মাহিরের দেশের 'ক' সংগঠনটি রাজনৈতিক দলকে নির্দেশ করে। আধুনিক গণতান্ত্রিক শাসন মূলত রাজনৈতিক দলেরই শাসন। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয়। রাজনৈতিক দল নেতৃত্ব তৈরিতে গঠনমূলক ভূমিকা রাখে। রাজনৈতিক দলের নেতৃত্ব যেমন জাতীয় পর্যায়ে থাকে তেমনি স্থানীয় পর্যায়েও থাকে। আজকে যারা স্থানীয় পর্যায়ের নেতা আগামীতে তারা জাতীয় পর্যায়ের নেতা হওয়ার সম্ভাবনা রাখে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করা রাজনৈতিক দলের অন্যতম কাজ। রাজনৈতিক দল তার আদর্শ এবং কর্মসূচির ভিত্তিতে বিভিন্ন সভা, মিছিল ও গণযোগাযোগের মাধ্যমে জনমত গঠন করে থাকে। জনগণকে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা, দলীয় কর্মসূচি ব্যাখ্যা করা, দলের কাজের সমালোচনা করা প্রভৃতি রাজনৈতিক দলের অন্যতম কাজ। জনগণ বিভিন্ন দলের মতামত, আলোচনা-সমালোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র পরিচালনার অনেক বিষয় জানতে পারে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের প্রধান কাজ। এছাড়াও রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ঐক্যকে দৃঢ়তা দান করে। এভাবেই মাহিরের দেশে 'ক' তথা রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

উক্ত সংগঠন তথা রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি জনগণের মধ্যে আশার সঞ্চার করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা লাভের ইচ্ছা। বিপ্লব, হটকারিতা বা রক্তপাত নয় বরং জনগণকে উদ্বুদ্ধ করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রক্ষমতা লাভের চেষ্টা করে, যা জনগণের মনে আশার সঞ্চার যোগায়। রাজনৈতিক দল নির্বাচনের সময়ে ইশতেহার ঘোষণা করে সেখানে দলটির আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি দেওয়া থাকে। দলটি যখন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা লাভ করার পর কর্মসূচিসমূহ বাস্তবায়ন করে তখন জনগণের মধ্যে আশার সঞ্চার হয়। এছাড়াও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহায়তা করা, চোরাচালানি রোধে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধতা জনগণকে আশান্বিত করে তোলে। সংকটময় মুহূর্তে সকল দল একজোট হয়ে সংকট মোকাবিলায় কাজ করে যা জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সহায়তা করে। খাদ্যে ভেজালবিরোধী আন্দোলনে সকল দলের সম্মিলিত কর্মসূচি গ্রহণ, সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে সচেতনতা সৃষ্টি, সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং উন্নয়নমূলক কাজে সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে রাজনৈতিক দল জনগণের আস্থা অর্জন করে। এছাড়াও যানজট নিরসন ও রাস্তাঘাট সংস্কারে সরকারকে বাধ্য করে থাকে রাজনৈতিক দলসমূহ। তাছাড়া সমাজে বসবাসরত বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণির 'মানুষের স্বার্থ সংরক্ষণ করে সবার উন্নয়ন উপযোগী কর্মসূচি প্রণয়ন ও জনগণকে সাথে নিয়ে তা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে এবং জনগণের মধ্যে উন্নততর সমাজ ও রাষ্ট্র পাওয়ার আশা জাগায়। এভাবেই রাজনৈতিক - দলের কর্মসূচিসমূহ জনগণের মনে আশার সঞ্চার করে থাকে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।