সাকিব ব্যাংকে কোন হিসাব খুলেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সাকিব ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলেন। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়, কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী টাকা উত্তোলন করা যায়, তাকে সঞ্চয়ী হিসাব বলে। সাধারণত সঞ্চয়ের উদ্দেশ্যে গ্রাহকগণ এ হিসাব খুলে থাকেন। এ হিসাবের জমাকৃত অর্থের ওপর ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে। উদ্দীপকের জনাব সাকিব 'মেরিট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র'-এর মালিক। ব্যবসায় পরিচালনার জন্য তিনি ব্যাংকে একটি হিসাব খুলেন। এ হিসাবে তিনি প্রতিদিন অর্থ জমা দিতে পারেন কিন্তু সপ্তাহে দুই বারের বেশি উত্তোলন করতে পারেন না। এসব বৈশিষ্ট্যসমূহ সঞ্চয়ী হিসাবের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সাকিব সঞ্চয়ী হিসাব খুলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১১ : ব্যাংকের আমানত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১১ : ব্যাংকের আমানত · সৃজনশীল
সাকিব ব্যাংকে কোন হিসাব খুলেন? বর্ণনা করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর