উদ্দীপকের 'A [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত ভূমিরূপের মধ্যে কোনটিতে নিমজ্জিত পর্বত ও আগ্নেয়গিরি বিদ্যমান? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা মহীসোপান এবং 'C [গণিত] দ্বারা গভীর সমুদ্রের সমভূমিকে বোঝায়। উক্ত দুটি ভূমিরূপের মধ্যে গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে নিমজ্জিত পর্বত ও আগ্নেয়গিরি বিদ্যমান। মহীসোপান হলো স্থলভাগের কিছু অংশ সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এখানকার পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার। স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য হওয়ার কারণে মহীসোপানের সৃষ্টি হয়। অন্যদিকে গভীর সমুদ্রের সমভূমি মহীঢাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশের বিস্তৃতি সমভূমি। এর গড় গভীরতা ৫,০০০ মিটার। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্ধুর। কারণ গভীর সমুদ্রের সমভূমির উপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। আবার কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির উপর দ্বীপরূপে অবস্থান করে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের 'A [গণিত] তথা মহীসোপান ও 'C [গণিত] তথা গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে নিমজ্জিত পর্বত ও আগ্নেয়গিরি অবস্থান করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'C চিহ্নিত ভূমিরূপের মধ্যে কোনটিতে নিমজ্জিত পর্বত …
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর