'X [গণিত] দ্বারা যে সমুদ্রস্রোতকে নির্দেশ করা হয়েছে তার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: 'X [গণিত] দ্বারা উষ্ণ স্রোতকে বোঝানো হয়েছে। মানবজীবনে উষ্ণ স্রোতের ব্যাপক প্রভাব রয়েছে। উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে কোনো অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই 'শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে শীতকালেও বরফ জমতে পারে না। বন্দরগুলো সারাবছর ব্যবহার করা যায়। তাই উষ্ণ স্রোতের অনুকূলে জাহাজ নিরাপদে চলাচল করতে পারে। উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইউরোপের উত্তর-পশ্চিমাংশে সারাবছর জাহাজ চলে। শীতল ও উষ্ণ স্রোতের সংস্পর্শে কাদা, বালি, পাথর, নুড়ি প্রভৃতি একত্রে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে যা মাছের প্রিয় খাদ্য অঞ্চল। উষ্ণ স্রোতের প্রভাবে নরওয়ে ও ব্রিটিশ দ্বীপের পশ্চিম উপকূল শীতকালেও বরফমুক্ত থাকে। তাই বলা যায়, মানবজীবনে উষ্ণ স্রোতের ব্যাপক প্রভাব রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
'X দ্বারা যে সমুদ্রস্রোতকে নির্দেশ করা হয়েছে তার প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর