উদ্দীপকে ফারিয়ার দেখা ঘটনাটির কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ফারিয়ার দেখা ঘটনাটি হলো জোয়ারভাটা। নিচে জোয়ারভাটার কারণ ব্যাখ্যা করা হলো- নির্দিষ্ট সময় অন্তর সমুদ্রের পানির নিয়মিত ফুলে ওঠা এবং নিচে নেমে যাওয়াকে জোয়ারভাটা বলে। প্রধানত দুটি কারণে জোয়ারভাটার সৃষ্টি হয়। এগুলো হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ বল। মহাকাশে বিভিন্ন ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে। তেমনি চন্দ্র এবং সূর্যও পৃথিবীকে আকর্ষণ করে। তবে চন্দ্র ও সূর্যের মধ্যে দূরত্বের কারণে চন্দ্র পৃথিবীকে বেশি আকর্ষণ করায় নিজের দিকে টানে ফলে সমুদ্রের পানি কিছুটা স্ফীত হয়ে জোয়ারের সৃষ্টি করে। আবার, পৃথিবী তার নিজ মেরুরেখায় আবর্তন করার সময় কেন্দ্রাতিগ বল বা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়। ফলে পৃথিবী মহাকর্ষ শক্তির বিপরীত দিকে ছিটকে যেতে চায়। এর ফলে জোয়ারের সৃষ্টি হয়। উদ্দীপকে ফারিয়া ভোরবেলায় পতেঙ্গা সমুদ্রবন্দরে গিয়ে দেখল যে, কর্ণফুলী নদীর মোহনায় একটি জাহাজ দাঁড়িয়ে আছে। কারণ তখন ভাটা চলছিল। তাই পানি কম থাকায় বন্দরে আসতে পারছিল না। কিন্তু দুপুরে জোয়ারে পানি বেড়ে যাওয়ায় জাহাজটি বন্দরে এসে পৌঁছায়। এ জোয়ারভাটা উপরোল্লিখিত কারণে সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে ফারিয়ার দেখা ঘটনাটির কারণ বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর