'Y [গণিত] ও 'Z [গণিত] চিহ্নিত ভূমিরূপ দুটির মধ্যে কোনটি অধিক বৈচিত্র্যময়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'Y [গণিত] অঞ্চলটি গভীর সমুদ্রের সমভূমি। আর 'Z [গণিত] অঞ্চলটি গভীর সমুদ্র খাত। এ দুটির মধ্যে 'Y [গণিত] অঞ্চলটি অধিক বৈচিত্র্যপূর্ণ। এর পক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- মহীঢাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্ধুর। কারণ গভীর সমুদ্রের সমভূমির উপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। আবার কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির উপর দ্বীপরূপে অবস্থান করে। সমুদ্রের এ গভীর অংশে পলিমাটি, সিন্ধুমল, আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা ও সূক্ষ্ম ভস্ম প্রভৃতি সঞ্চিত হয়। এসব সঞ্চিত পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। অপরদিকে, গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এ সকল খাতকে গভীর সমুদ্রখাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্রখাত প্লেট সীমানায় অবস্থিত। এ প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এ সকল খাত সৃষ্টি হয়েছে। এ খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢালবিশিষ্ট। পরিশেষে বলা যায়, 'Y [গণিত] অঞ্চলে রয়েছে বন্ধুর সমভূমি, জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি। আবার কোথাও রয়েছে আগ্নেয়গিরি, পলিমাটি, সিন্ধুমল ও পাললিক শিলা। সুতরাং 'Y [গণিত] অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমি ভূমিরূপটি অধিক বৈচিত্র্যপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
'Y ও 'Z চিহ্নিত ভূমিরূপ দুটির মধ্যে কোনটি অধিক বৈচিত্র্যময়? যুক্ত…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর