ছকে 'A [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত শিলার মধ্যে কোন শিলাটি কৃষিকাজে অধিক সাহায্য করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছকে 'A [গণিত] ও 'C [গণিত] হলো যথাক্রমে আগ্নেয় শিলা ও পাললিক শিলা। এ দুয়ের মধ্যে পাললিক শিলা কৃষিকাজে অধিক সাহায্য করে। আগ্নেয় শিলার মধ্যে গ্রানাইট, ব্যাসল্ট, বেলেপাথর, চুনাপাথর, খড়িমাটি, চুন প্রভৃতি উল্লেখযোগ্য। গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি আগ্নেয় শিলা পাকা রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়। গ্রানাইট, বেলেপাথর প্রভৃতি অট্টালিকা তৈরিতে এবং চুনাপাথর, খড়িমাটি, চুন ও সিমেন্ট তৈরিতে প্রয়োজন হয়। অপরদিকে, পাললিক শিলা শিল্পের কাঁচামাল, শক্তি সম্পদ এবং কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে পাললিক শিলার ব্যবহার বিশেষ উল্লেখযোগ্য। যেমন- মৃত্তিকা পাললিক শিলার একটি রূপ। তাই বলা যায়, পাললিক শিলা কৃষিকাজকে প্রভাবিত করে। যেমন- উর্বর দোআঁশ ও পলি মৃত্তিকা ধান, গম, ইক্ষু, পাট ইত্যাদি উৎপাদনে সহায়ক। এছাড়া কৃষি জমির উর্বরতা বৃদ্ধিতে যেসব রাসায়নিক সার (ফসফেট, এমপি ইত্যাদি) ব্যবহৃত হয় তা চুনাপাথর, শেল প্রভৃতি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা থেকে পাওয়া যায়। সুতরাং আগ্নেয় ও পাললিক শিলার মধ্যে পাললিক শিলা কৃষিকাজে অধিক সাহায্য করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
ছকে 'A ও 'C চিহ্নিত শিলার মধ্যে কোন শিলাটি কৃষিকাজে অধিক সাহায্য …
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর