পর্বত শ্রেণিতে বাধা পেয়ে কোন বৃষ্টিপাত সংগঠিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: পর্বত শ্রেণিতে বাধা পেয়ে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংগঠিত হয়। ব্যাখ্যা: সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের পথে কোনো উঁচু পর্বত শ্রেণী দাঁড়িয়ে থাকলে, ওই বায়ু পর্বতে বাধা পেয়ে পর্বতের গা বেয়ে ওপরে উঠতে বাধ্য হয়। ওপরের শীতল বাতাসের সংস্পর্শে এসে বায়ু ঠান্ডা ও ঘনীভূত হয়ে পর্বতের যে পাশে বায়ু প্রথম বাধা পায় (প্রতিবাত ঢাল) সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। পর্বতের অপর পাশে বায়ুতে আর্দ্রতা কম থাকায় বৃষ্টি তেমন হয় না, যা 'বৃষ্টিচ্ছায় অঞ্চল' নামে পরিচিত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
পর্বত শ্রেণিতে বাধা পেয়ে কোন বৃষ্টিপাত সংগঠিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর