উদ্দীপকে 'Y [গণিত] এবং 'Z [গণিত] মণ্ডল দুটির মধ্যে কোনটিতে পৃথিবীর প্রধান ভূমিরূপগুলো গঠিত হয়েছে? আলোচনাসাপেক্ষে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'Y [গণিত] মণ্ডল হলো গুরুমন্ডল এবং 'Z [গণিত] মণ্ডল হলো ভূত্বক বা অশ্মমণ্ডল। এদের মধ্যে ভূত্বক বা অশ্মমণ্ডলে পৃথিবীর প্রধান ভূমিরূপগুলো গঠিত হয়েছে। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূঅভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম; গড়ে ২০ কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র ৫ কিলোমিটার পুরু। সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের এ স্তরকে সিয়াল স্তর বলে, যা সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যা সিয়াল স্তরের তুলনায় ভারী এবং এর প্রধান খনিজ উপাদানের সিলিকন ও ম্যাগনেসিয়াম যা সাধারণভাবে সিমা নামে পরিচিত। ভূত্বকের উপরের ভাগেই বাহ্যিক অবয়বগুলো দেখা যায়। যেমন- পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি। অন্যদিকে, ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। ঊর্ধ্ব গুরুমণ্ডল স্তরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। প্রচণ্ড তাপের জন্য এখানে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয় তার ফলে এর ওপর ভাসমান মহাদেশগুলো চলমান অবস্থায় থাকে। সুতরাং গুরুমণ্ডল এবং ভূত্বকের মধ্যে ভূত্বকে পৃথিবীর প্রধান ভূমিরূপগুলো গঠিত হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে 'Y এবং 'Z মণ্ডল দুটির মধ্যে কোনটিতে পৃথিবীর প্রধান ভূমির…
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর