মানবজীবনে দৃশ্যকল্প-২ এর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জাহাজের নাবিক জনাব নূর তিনি সমুদ্রের মধ্যে যে বিষয়টি খেয়াল করলেন তা হলো সমুদ্রস্রোত। মানবজীবনে সমুদ্রস্রোতের প্রভাব বিশ্লেষণ করা হলো- নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডলের অনেক সমুদ্রে শীতকালে পানি জমে বরফ হয়ে যায়। এরূপ অঞ্চলে উষ্ণ স্রোত প্রবাহিত হলে সমুদ্রের পানি বরফে পরিণত হতে পারে না। সামুদ্রিক জাহাজ চলাচলের ওপর সমুদ্রস্রোতের যথেষ্ট প্রভাব রয়েছে। স্রোতের অনুকূলে জাহাজ চালিয়ে অতি শীঘ্রই গন্তব্যস্থলে যাওয়া যায় কিন্তু প্রতিকূলে জাহাজ চালনা করলে অধিক সময় লাগে। উষ্ণ স্রোতের অনুকূলে জাহাজ চালনা নিরাপদ। কিন্তু শীতল স্রোতের গতিপথে হিমশৈল প্রভৃতির জন্য জাহাজ চালনায় অসুবিধা হয়। হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে আসলে গলে যায় এবং তার সাথে প্রবাহিত মাটি, কাদা, উদ্ভিদ প্রভৃতি পানির তলদেশে সঞ্চিত হয়ে চড়াভূমির সৃষ্টি করে। নিউফাউন্ডল্যান্ডের নিকটে এরূপ এক বিরাট চড়ার সৃষ্টি হয়ে মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে। উষ্ণ স্রোতের উপর দিয়ে আগত বায়ু উপকূলের দেশগুলোর উত্তাপ বৃদ্ধি করে। এ বায়ুতে অধিক জলীয়বাষ্প থাকে বলে তা স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বৃষ্টিপাত ঘটায়। আবার শীতল স্রোত উপকূলস্থ দেশগুলোর জলবায়ুকে অপেক্ষাকৃত শীতল করে। ঘন কুয়াশা, ঝড়-ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় অনেক সময় সমুদ্রস্রোতের প্রভাবেও সংঘটিত হয়ে থাকে। উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলনস্থলে উষ্ণতার পার্থক্যের কারণে ঘন কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি হয়। সুতরাং সমুদ্রের পানির প্রবাহ অর্থাৎ সমুদ্রস্রোত মানবজীবনের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও যাত্রী পরিবহনে, এমনকি জলবায়ুতে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
মানবজীবনে দৃশ্যকল্প-২ এর প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর