দৃশ্যকল্প-২ এর ঘটনাটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এর ঘটনাটি হলো জোয়ার। "জোয়ার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ” নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো- বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জোয়ারের পানি নদীর মাধ্যমে সেচকার্যে সহায়তা করে এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। শীতপ্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না। আবার জোয়ারের সময় নিচু এলাকাগুলোতে সমুদ্রে লোনা পানি আটকিয়ে লবণ সংগ্রহ করা হয়। জোয়ারভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়। আবার ভাটার টানে ঐ জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। বাংলাদেশের দুটি প্রধান সামুদ্রিক বন্দর পতেঙ্গা ও মংলা এবং অন্যান্য উপকূলবর্তী নদীবন্দর সচল রাখতে জোয়ারভাটার ভূমিকা রয়েছে। অতএব বলা যায়, জোয়ার ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর ঘটনাটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর