উত্তর আমেরিকার পূর্ব উপকূলে জাহাজ চলাচলে অসুবিধা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার জন্য উত্তর আমেরিকার পূর্ব উপকূলে জাহাজ চলাচলে অসুবিধা হয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে অল্প স্থানব্যাপী উষ্ণতার ব্যাপক পরিবর্তন দেখা যায়। এই অঞ্চলে ঘন কুয়াশা ও ঘূর্ণিবাতের সৃষ্টির ফলে প্রবল ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। জাহাজ ও বিমান চলাচলে অসুবিধা দেখা দেয়। যেমন- উত্তর আমেরিকার পূর্ব উপকূলে শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে এরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উত্তর আমেরিকার পূর্ব উপকূলে জাহাজ চলাচলে অসুবিধা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর