দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনাটি হলো ভাটা। নিচে ভাটার কারণ ব্যাখ্যা করা হলো- সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিন ফুলে উঠে এবং কিছুক্ষণ পরে আবার তা ধীরে ধীরে নেমে যায়। জলরাশির এরকম নিয়মিত, নেমে যাওয়াকে ভাটা বলে। প্রধানত দুটি কারণে ভাটার সৃষ্টি হয়। যথা- ১. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব ও ২. পৃথিবীর আবর্তন গতি। মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে। তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ বল কম এবং চাঁদের আকর্ষণ শক্তি বেশি। তাই চাঁদের আকর্ষণে যে স্থানে জোয়ার হয় তার বিপরীত পার্শ্বে ভাটার সৃষ্টি হয়। আবার পৃথিবীর আবর্তন গতির ফলেও সমুদ্র ও উপকূলবর্তী নদীতে নিয়মিত দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর