রিতুর দেখা সমুদ্র তলদেশে ভূমিরূপ দুটির মধ্যে কোনটি অধিক বন্ধুর প্রকৃতির হয়? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রিতুর দেখা সমুদ্রের তলদেশের ভূমিরূপ দুটি হলো মহীসোপান ও মহীঢাল। দুটি ভূমিরূপের মধ্যে মহীঢাল অধিক বন্ধুর প্রকৃতির। নিচে ভূমিরূপ দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো- পৃথিবীর মহাদেশ সমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ ক্রমনিমজ্জিত, ভূভাগকে মহীসোপান বলে। এটি ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। অন্যদিকে, মহীঢাল হলো মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যায়। মহীঢাল সাধারণত ৫° থেকে ৭° কোণে হেলে থাকে। তবে এটি স্থান ভেদে ২° থেকে ১০° বা তারও বেশি হতে পারে। এটি মহীসোপানের তুলনায় অনেক বেশি খাড়া হয় এবং ২০০ থেকে ৩০০০ মিটার পর্যন্ত বিস্তৃত থাকে। সুতরাং বলা যায়, মহীসোপানের তুলনায় মহীঢাল অধিক বন্ধুর প্রকৃতির। তাছাড়া মহীঢালে অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতির।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
রিতুর দেখা সমুদ্র তলদেশে ভূমিরূপ দুটির মধ্যে কোনটি অধিক বন্ধুর প্রক…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর