লিপির দেখা পানিতে এরূপ প্রতিক্রিয়া ঘটার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ লিপির দেখা পানিতে যে অবস্থার সৃষ্টি হয় তা হলো জোয়ার ভাটা। উক্ত জোয়ার ভাটার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো- জোয়ার ভাটা মূলত চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে সৃষ্ট সমুদ্রের পানির নিয়মিত স্ফীতি ও সংকোচন। চাঁদ পৃথিবীর কাছে থাকায় এর আকর্ষণেই প্রধান জোয়ার হয়। অন্যদিকে কেন্দ্রাতিগ শক্তির কারণে বিপরীত দিকে গৌণ জোয়ার হয়। এক্ষেত্রে আবর্তনের সময় পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে একটি বল কাজ করে, যা পৃথিবীর বিপরীত দিকের পানিকে বাইরের দিকে ঠেলে দেয়। এর ফলে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। সুতরাং বলতে পারি, পৃথিবীর আবর্তন জনিত কেন্দ্রাতিগ বল এবং চাঁদ, সূর্যের আকর্ষণেই জোয়ার ভাটার সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
লিপির দেখা পানিতে এরূপ প্রতিক্রিয়া ঘটার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর