'E [গণিত] ও 'F [গণিত] স্রোতদ্বয়ের মধ্যে কোনটি ব্যবসা-বাণিজ্যে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: 'E [গণিত] ও 'F [গণিত] স্রোতদ্বয় হলো যথাক্রমে কুমেরু স্রোত এবং নিরক্ষীয় স্রোত। কুমেরু স্রোতটি হলো শীতল স্রোত এবং নিরক্ষীয় স্রোতটি হলো উষ্ণ স্রোত। ব্যবসা-বাণিজ্যের জন্য উষ্ণ স্রোত শীতল স্রোতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। উষ্ণ স্রোত সামুদ্রিক বাণিজ্য পথকে সচল রাখতে এবং বন্দরগুলোকে ব্যবহারযোগ্য রাখতে সরাসরি সহায়তা করে। উষ্ণ স্রোত উচ্চ অক্ষাংশের (ঠান্ডা এলাকা) বন্দরগুলোকে শীতকালেও বরফমুক্ত রাখে, ফলে জাহাজ চলাচল ও পণ্য পরিবহন সারা বছর চালু থাকে। উষ্ণ স্রোত যেদিকে প্রবাহিত হয়, সেদিকে জাহাজ চললে জ্বালানি সাশ্রয় হয় এবং কম সময়ে গন্তব্যে যায়। শীতল স্রোতে বন্দরে বরফ জমে যাওয়ার কারণ হতে পারে এবং ঘন কুয়াশা তৈরি করে যা জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং বলা যায় যে, মৎস্য সম্পদের ক্ষেত্রে শীতল স্রোতের বড়ো ভূমিকা আছে, কিন্তু সামগ্রিক সামুদ্রিক বাণিজ্য, বন্দর ব্যবহার ও নিরাপদ জাহাজ চলাচলের জন্য উষ্ণ স্রোত বেশি সুবিধা জনক ও গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
'E ও 'F স্রোতদ্বয়ের মধ্যে কোনটি ব্যবসা-বাণিজ্যে অধিকতর গুরুত্বপূর…
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর