চিত্রের 'B [গণিত] ও 'C [গণিত] ভূমিরূপ দুটির কোনটিতে আন্তঃসাগরীয় গিরিখাত পরিলক্ষিত হয়? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রের 'B [গণিত] বলতে মহীসোপান এবং 'C [গণিত] বলতে মহীঢালকে বোঝানো হয়েছে। উক্ত ছোটো ভূমিরূপের মধ্যে মহীঢালে আন্তঃসাগরীয় গিরিখাত পরিলক্ষিত হয়। নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- সমুদ্রের তলদেশে অবস্থিত মহীঢাল অঞ্চলে আন্তঃসাগরীয় গিরিখাত গঠিত হয় এবং গভীরভাবে অবস্থান করে। গিরিখাত মহীঢালের একচ্ছত্র বৈশিষ্ট্য। ঢাল থাকার কারণে পানির তীব্র স্রোত এবং তলদেশের ভূমিধসের কারণে পাথর ও পলি অপসারিত হয়ে বিশাল আকৃতির (V-Shape) গিরিখাত তৈরি হয়। যদিও কিছু গিরি খাতের মাথা মহীসোপানের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে, কিন্তু মূল দীর্ঘতম অংশটি মহীঢাল বা তার পাদদেশে অবস্থিত। অন্যদিকে, মহীসোপানের ঢাল কম হওয়ায় গিরিখাত তেমন পরিলক্ষিত হয় না। সুতরাং, মহীঢাল ও মহীসোপানের মধ্য ভূ-ভাগের মধ্যে মহীঢালে আন্তঃসাগরীয় গিরিখাত অধিক পরিলক্ষিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
চিত্রের 'B ও 'C ভূমিরূপ দুটির কোনটিতে আন্তঃসাগরীয় গিরিখাত পরিলক্ষ…
উদ্দীপক

Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর