ঘটনা-২ এর বিষয়টি মানবজীবনে কীরূপ প্রভাববিস্তার করে? বিশ্লেষণ করো।
উত্তর: ঘটনা-২ এর বিষয়টি হলো জোয়ারভাটা। উক্ত ঘটনা মানবজীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাববিস্তার করে। জোয়ার-ভাটার মাধ্যমে মূল ভূখণ্ড থেকে বর্জ্য পদার্থসমূহ নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। দৈনিক দুবার জোয়ারভাটা হওয়ার গলে ভাটার টানে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জোয়ারের পানি নদীর মাধ্যমে সেচে সহায়তা করে এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। জোয়ারভাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে কক্সবাজার অঞ্চলে লবণ উৎপাদন করা হয়। সর্বোপরি বলা যায়, জোয়ারভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পার্নি অধিক হয় বলে বড়ো বড়ো সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
ঘটনা-২ এর বিষয়টি মানবজীবনে কীরূপ প্রভাববিস্তার করে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর