মাহিনের দেখা ঘটনাটি মানবজীবনে কীরূপ প্রভাব ফেলে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দেখা ঘটনাটি জোয়ারভাটা। মানবজীবনে এর যথেষ্ট প্রভাব রয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- জোয়ারভাটার ফলে নৌ চলাচল, ব্যবসা-বাণিজ্যবিদ্যুৎ উৎপাদন, এবং নদীবন্দর সচল রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পায়। ফলে বড়ো বড়ো মালবাহী জাহাজ ও নৌকা খুব সহজেই অগভীর নদী বা মোহনা পার হয়ে বন্দরে প্রবেশ করে। ভাটার ফলে নদী থেকে আবর্জনা ও পলিমাটি সমুদ্রে চলে যায়, যার ফলে নদীগর্ভ পরিষ্কার থাকে এবং নৌ চলাচল নিরাপদ হয়। জোয়ারভাটাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জোয়ারের সময় লবণাক্ত পানি আটকে রেখে সূর্যের তাপে শুকিয়ে মানুষ খাবার লবণ তৈরি করে। জোয়ারের সময় সমুদ্রের অনেক ছোট ও মাঝারি মাছ নদীর মোহনায় প্রবেশ করে। এতে জেলেরা সহজেই প্রচুর মাছ ধরতে পারে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে। সুতরাং বলা যায়, জোয়ারভাটা মানবজীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
মাহিনের দেখা ঘটনাটি মানবজীবনে কীরূপ প্রভাব ফেলে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর