চিত্রে B ও C দ্বারা চিহ্নিত ভূমিরূপ দুটির কোনটিতে আগ্নেয়গিরি অধিক হয়? মতামত দাও।
উত্তর: চিত্রে 'B [গণিত] দ্বারা মহীঢাল ও 'C [গণিত] দ্বারা গভীর সমুদ্র খাতকে বোঝানো হয়েছে। উক্ত দুটি ভূমিরূপের মধ্যে 'C [গণিত] অর্থাৎ গভীর সমুদ্রখাতে আগ্নেয়গিরি অধিক হয়। নিচে মতামত দেওয়া হলো- 'B [গণিত] অর্থাৎ মহীঢাল হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের তলদেশের সাথে মিশে যায়। এর গভীরতা ২০০ থেকে ৩,০০০ মিটার। এটি বেশি ঢালু ও বন্ধুর প্রকৃতির হওয়ায় কিছু গিরিখাত রয়েছে। অন্যদিকে, গভীর সমুদ্রখাতে প্রচুর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এর মূল কারণ হলো পৃথিবীর টেকটোনিক প্লেটের নড়াচড়া এবং ভূগর্ভস্থ গলিত ম্যাগমার চাপ। সমুদ্রের তলদেশে বিশেষ করে যেখানে একটি প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায়, সেখানে প্রচণ্ড চাপের ফলে ম্যাগমা উপরের দিকে উঠে এসে অগ্ন্যুৎপাত ঘটায়। এই গলিত শিলা বা ম্যাগমা ঘনত্ব কম হওয়ায় উপরের দিকে উঠে আসে তখন গভীর সমুদ্রখাতে দুর্বল ফাটল দিয়ে এসে এখানে ব্যাপক হারে অগ্নুৎপাত ঘটায়। সুতরাং বলা যায়, উপরিউক্ত কারণে মহীঢালের চেয়ে গভীর সমুদ্রখাতে আগ্নেয়গিরি অধিক হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
চিত্রে B ও C দ্বারা চিহ্নিত ভূমিরূপ দুটির কোনটিতে আগ্নেয়গিরি অধিক হ…
উদ্দীপক

Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর