চিত্রের 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত ভূমিরূপ দুটির কোনটিতে আগ্নেয়গিরির প্রভাব লক্ষ করা যায়? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রের 'B [গণিত] দ্বারা মহীসোপান ও 'C [গণিত] দ্বারা গভীর সমুদ্রের সমভূমিকে বোঝানো হয়েছে। উক্ত দুটি ভূমিরূপের মধ্যে গভীর সমুদ্রের সমভূমিতে আগ্নেয়গিরির প্রভাব রয়েছে। নিম্নে তুলনামূলক বিশ্লেষণ করা হলো: সমুদ্রের উপকূলরেখা হতে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। এর গভীরতা ১৫০ মিটার। এটি ১° কোণে সমুদ্র তলদেশে অবস্থান করে। উপকূল বেশি বিস্তৃতি হলে মহীসোপান বেশি প্রশস্ত হয়। মহীসোপান সমুদ্র সমতলের কাছাকাছি অবস্থান করায় এখানে আগ্নেয়গিরির প্রভাব লক্ষ করা যায় না। অপরদিকে, গভীর সমুদ্রের তলদেশের সমভূমিতে আগ্নেয়গিরির উপস্থিতি রয়েছে। পৃথিবীর টেকটোনিক পাতগুলো যখন একে অপরের থেকে দূরে সরে যায় তখন ভূত্বক দুর্বল হয়ে পড়ে। এই ফাঁক দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্রগর্ভে আগ্নেয়গিরি তৈরি করে। যখন একটি ভারী মহাসাগরীয় পাত অন্য একটি পাতের নিচে তলিয়ে যায়, তখন প্রচণ্ড তাপ ও চাপে তা গলে ম্যাগমা তৈরি করে। এই ম্যাগমা ওপরের দিকে উঠে আগ্নেয়গিরির সৃষ্টি করে। সুতরাং বলা যায়, মহীসোপান ও গভীর সমুদ্রের সমভূমির মধ্যে ভূ-গঠনগত পার্থক্যের কারণে গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে অধিক আগ্নেয়গিরি পরিলক্ষিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
চিত্রের 'B ও 'C দ্বারা চিহ্নিত ভূমিরূপ দুটির কোনটিতে আগ্নেয়গিরির …
উদ্দীপক

Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর