শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ এ বর্ণিত বিষয়টি মানবজীবনে কীরূপ প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।

উত্তর: ঘটনা-১ এ বর্ণিত বিষয়টি হলো জোয়ারভাটা। মানবজীবনে জোয়ারভাটার ব্যাপক প্রভাব রয়েছে। নিচে বিশ্লেষণ করা হলো- জোয়ারের মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনাসমূহ নদীর মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। দৈনিক দুবার জোয়ারভাটার ফলে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। জোয়ারের ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়। বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জোয়ারের পানি সেচে সহায়তা করে। যেমন, অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। শীতপ্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে। ফলে নদীর পানি সহজে জমে না। জোয়ারের ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। তাই বলা যায়, সামুদ্রিক জোয়ার সামগ্রিকভাবে আমদানি-রপ্তানিসহ ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাববিস্তার করে।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল

ঘটনা-১ এ বর্ণিত বিষয়টি মানবজীবনে কীরূপ প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।

উদ্দীপক

ঘটনা-১: সকালে সমুদ্রের পানি কিনারের দিকে ফুলে উঠে এবং বিকালে পানি সমুদ্রের দিকে অনেক নিচে নেমে যায়। ঘটনা-২: সমুদ্র তলদেশের এক ধরনের ভূমিরূপ, যার গভীরতা ৫,০০০ মিটার এবং ভূমি বন্ধুর প্রকৃতির।

Dhaka · 2025

উত্তর

তিনদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জল তাকে উপসাগর বলে।

উত্তর

পৃথিবীর মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহরূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হওয়ার সময় যে স্রোত সৃষ্টি হয়, তাকে শীতল স্রোত বলে। কুমেরু স্রোত ও বেঙ্গুয়েলা স্রোত শীতল স্রোতের উদাহরণ।

উত্তর

ঘটনা-২ এ সমুদ্র তলদেশের গভীর সমুদ্রের সমভূমিকে নির্দেশ করে। মহীঢাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। এর গড় গভীরতা ৫,০০০ মিটার। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্ধুর। কারণ গভীর সমুদ্রের সমভূমির ওপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। গভীর সমুদ্রের সমভূমিতে কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির ওপর দ্বীপরূপে অবস্থান করে। সমুদ্রের এ গভীর অংশে পলিমাটি ও সিন্ধুমল এবং আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা ও সূক্ষ্ম ভস্ম প্রভৃতি সঞ্চিত হয়। এ সকল সঞ্চিত পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে।

উত্তর

ঘটনা-১ এ বর্ণিত বিষয়টি হলো জোয়ারভাটা। মানবজীবনে জোয়ারভাটার ব্যাপক প্রভাব রয়েছে। নিচে বিশ্লেষণ করা হলো- জোয়ারের মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনাসমূহ নদীর মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। দৈনিক দুবার জোয়ারভাটার ফলে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। জোয়ারের ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়। বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জোয়ারের পানি সেচে সহায়তা করে। যেমন, অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। শীতপ্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে। ফলে নদীর পানি সহজে জমে না। জোয়ারের ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। তাই বলা যায়, সামুদ্রিক জোয়ার সামগ্রিকভাবে আমদানি-রপ্তানিসহ ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাববিস্তার করে।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৬ : বারিমণ্ডল
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উষ্ণ স্রোত বলতে কী বোঝায়?

উষ্ণ স্রোত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.জোয়ার ও ভাটা কাকে বলে?

জোয়ার ও ভাটা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সমুদ্রের পানিতে লবণাক্ততার প্রভাব লেখ।

সমুদ্রের পানিতে লবণাক্ততার প্রভাব লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বারিমণ্ডল বলতে কী বোঝ?

বারিমণ্ডল বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উষ্ণ স্রোত বলতে কী বোঝায়?

উষ্ণ স্রোত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গভীর সমুদ্রখাত কীভাবে সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।

গভীর সমুদ্রখাত কীভাবে সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বারিমণ্ডল বলতে কী বোঝ?

বারিমণ্ডল বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিমজ্জিত শৈলশিরা কী?

নিমজ্জিত শৈলশিরা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে?

কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জোয়ারভাটা কেন হয়? ব্যাখ্যা করো।

জোয়ারভাটা কেন হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সমুদ্রস্রোতের কারণ ব্যাখ্যা করো।

সমুদ্রস্রোতের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয় কেন? ব্যাখ্যা করো।

নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।