শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সমুদ্র তলদেশের ভূমিরূপ দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সমুদ্র তলদেশের ভূমিরূপ দুটি হলো যথাক্রমে মহীসোপান ও গভীর সমুদ্রখাত। নিচে ভূমিরূপ দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- পৃথিবীর মহাদেশসমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপে সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার। এটি ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার। মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। মহীসোপানের বিস্তৃতি সর্বত্র সমান নয়। উপকূলভাগের বন্ধুরতার ওপর এর বিস্তৃতি নির্ভর করে। উপকূল যদি বিস্তৃত সমভূমি হয়, তবে মহীসোপান অধিক প্রশস্ত হয়। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়। ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীসোপান খুবই প্রশস্ত অন্যদিকে, গভীর সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এ সকল খাতকে গভীর সমুদ্রখাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্রখাত প্লেট সীমানায় অবস্থিত। এ প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এ সকল খাত সৃষ্টি হয়েছে। এ খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢালবিশিষ্ট। এদের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের অধিক। প্রশান্ত মহাসাগরেই গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক। প্রশান্ত মহাসাগরে অবস্থিত ম্যারিয়ানা খাত সর্বাপেক্ষা গভীর। এর গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার। অতএব বলতে পারি যে, দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ভূমিরূপ দুটির মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য বিদ্যমান।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সমুদ্র তলদেশের ভূমিরূপ দুটির বৈশিষ্ট্যের তুল…

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : মলি যে বসতিতে বাস করে সেখানে এক বাড়ি থেকে অন্য বাড়ির মাঝে দূরত্ব খুব কম এবং বাসগৃহগুলোর একত্রে সমাবেশ লক্ষণীয়। দৃশ্যকল্প-২: রিতু তার ভূগোল বই পড়ে জানতে পারে, সমুদ্র তলদেশে একটি ভূমিরূপ আছে যেটি মহাদেশসমূহের চারদিকের স্থলভাগের কিছু অংশ ঢালু হয়ে পানিতে নেমে গিয়েছে। আবার আরেক ধরনের ভূমিরূপ রয়েছে যা প্লেটসমূহের সংঘর্ষের ফলে প্লেট সীমানায় অবস্থিত।

Comilla · 2025

উত্তর

যেসব মানচিত্রে জনসংখ্যা, শস্য, জীবজন্তু, শিল্প ইত্যাদির বণ্টন কোনো একটি অঞ্চল বা দেশে দেখানো হয় তাকে বণ্টন মানচিত্র বলে।

উত্তর

সমুদ্রস্রোত উৎপত্তির জন্য প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। প্রবল নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের স্তরের পানিরাশিকে একই দিকে চালিত করে। অয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এবং পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর প্রবাহ অনুযায়ী প্রধান সমুদ্রস্রোতগুলোর সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকে মলির বসতিটি হলো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। নিচে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করা হলো- জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাববিস্তার করে। সমতলভূমিতে কৃষিকাজ করা সহজ বলে সমতলভূমিতে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। জীবনধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল, পানীয় জলের সহজলভ্য জায়গায় সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। শুধু সমতলভূমি হলেই বসতি গড়ে ওঠে না। সমতল ভূমির মাটি উর্বর হলে, উর্বর মাটিতে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। প্রাচীনকালে প্রতিরক্ষা সুবিধার জন্যই মানুষ সংঘবদ্ধ বসতি স্থাপন করে। বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্যজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত। সংঘবদ্ধ বসতি স্থাপনের উল্লেখযোগ্য কারণটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সমুদ্র তলদেশের ভূমিরূপ দুটি হলো যথাক্রমে মহীসোপান ও গভীর সমুদ্রখাত। নিচে ভূমিরূপ দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- পৃথিবীর মহাদেশসমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপে সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার। এটি ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার। মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। মহীসোপানের বিস্তৃতি সর্বত্র সমান নয়। উপকূলভাগের বন্ধুরতার ওপর এর বিস্তৃতি নির্ভর করে। উপকূল যদি বিস্তৃত সমভূমি হয়, তবে মহীসোপান অধিক প্রশস্ত হয়। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়। ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীসোপান খুবই প্রশস্ত অন্যদিকে, গভীর সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এ সকল খাতকে গভীর সমুদ্রখাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্রখাত প্লেট সীমানায় অবস্থিত। এ প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এ সকল খাত সৃষ্টি হয়েছে। এ খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢালবিশিষ্ট। এদের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের অধিক। প্রশান্ত মহাসাগরেই গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক। প্রশান্ত মহাসাগরে অবস্থিত ম্যারিয়ানা খাত সর্বাপেক্ষা গভীর। এর গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার। অতএব বলতে পারি যে, দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ভূমিরূপ দুটির মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য বিদ্যমান।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৬ : বারিমণ্ডল
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উষ্ণ স্রোত বলতে কী বোঝায়?

উষ্ণ স্রোত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.জোয়ার ও ভাটা কাকে বলে?

জোয়ার ও ভাটা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সমুদ্রের পানিতে লবণাক্ততার প্রভাব লেখ।

সমুদ্রের পানিতে লবণাক্ততার প্রভাব লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বারিমণ্ডল বলতে কী বোঝ?

বারিমণ্ডল বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উষ্ণ স্রোত বলতে কী বোঝায়?

উষ্ণ স্রোত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গভীর সমুদ্রখাত কীভাবে সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।

গভীর সমুদ্রখাত কীভাবে সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বারিমণ্ডল বলতে কী বোঝ?

বারিমণ্ডল বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিমজ্জিত শৈলশিরা কী?

নিমজ্জিত শৈলশিরা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে?

কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জোয়ারভাটা কেন হয়? ব্যাখ্যা করো।

জোয়ারভাটা কেন হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সমুদ্রস্রোতের কারণ ব্যাখ্যা করো।

সমুদ্রস্রোতের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয় কেন? ব্যাখ্যা করো।

নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।