দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ ঘটা দুর্যোগ দুটির কোনটিতে ক্ষয়ক্ষতি তুলনামূলক ভাবে হ্রাস করা সম্ভব বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ ঘটা দুর্যোগ দুটি হলো যথাক্রমে সুনামি ও ভূমিকম্প। উক্ত দুটি দুর্যোগের মধ্যে সুনামি অপেক্ষাকৃত কম বিস্তৃত অঞ্চলে আঘাত হানলেও এর ক্ষয়ক্ষতির মাত্রা ও তীব্রতা অনেক বেশি হয় এবং এতে সম্পত্তি ও প্রাণ হানির পরিমাণ তুলনামূলক বেশি থাকে। নিম্নে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ভূমিকম্প যেকোনো স্থানে, এমনকি স্থলভাগের গভীরেও আঘাত হানতে পারে। এটি ভূমি কাঁপানো, ভবন ধস, রাস্তাঘাট ও সেতুর ক্ষতি এবং ভূমিধস ঘটিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তবে সতর্কতা থাকলে এটি থেকে ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো সম্ভব। অন্যদিকে, সুনামি কেবল সমুদ্র উপকূলবর্তী বা এর কাছাকাছি এলাকায় ঘটে থাকে। এটি মূলত সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিশাল জলরাশি। এটি যখন উপকূলে আছড়ে পড়ে, তখন পুরো উপকূলীয় এলাকা প্লাবিত করে। তাছাড়া স্বাদু পানিতে লবণাক্ত পানি প্রবেশ করে পানি অনিরাপদ হয়। প্রবল গতির কারণে মানুষের ঘরবাড়ি, শহর ও বন্দর ভাসিয়ে নিয়ে যায়। কৃষি জমির ফসল নষ্ট হয়। সুতরাং বলা যায়, ভূমিকম্পের তুলনায় সুনামির ক্ষয়ক্ষতির মাত্রা একটু বেশি হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ ঘটা দুর্যোগ দুটির কোনটিতে ক্ষয়ক্ষতি তুল…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর