উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এর সপক্ষে যুক্তি প্রদান কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হলো জোয়ারভাটা। এ ঘটনাটি ব্যবসায়-বাণিজ্যে ব্যাপক প্রভাববিস্তার করে। জোয়ারের মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনাসমূহ নদীর মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। দৈনিক দুবার জোয়ারভাটার ফলে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। জোয়ারের ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়। জোয়ারের পানি সেচে সহায়তা করে। যেমন, অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। শীতপ্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে। ফলে নদীর পানি সহজে জমে না। জোয়ারের ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। তাই বলা যায়, সামুদ্রিক জোয়ার সামগ্রিকভাবে আমদানি রপ্তানিসহ ব্যবসায়-বাণিজ্যে ব্যাপক প্রভাববিস্তার করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর