লাবনীর দেখা বৃষ্টিপাতটি কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ অনুযায়ী লাবনীর দেখা বৃষ্টিপাতটি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত । ব্যাখ্যা: দৃশ্যকল্পে উল্লেখ আছে যে লাবনী পার্বত্য এলাকায় বেড়াতে গিয়ে দেখল পর্বতটির একপাশে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু অন্য পাশে হচ্ছে না। এটি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের মূল বৈশিষ্ট্য: ১. বাধা প্রাপ্ত হওয়া: জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহের গতিপথে কোনো উঁচু পর্বত বা শৈলশিরা বাধা হিসেবে দাঁড়ালে বায়ু বাধ্য হয়ে ওপরের দিকে উঠতে শুরু করে। ২. ঘনীভবন ও বৃষ্টিপাত: ওপরে ওঠার ফলে বায়ু প্রসারিত ও শীতল হয় এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, যার ফলে পর্বতের যে ঢাল দিয়ে বায়ু ওপরে ওঠে (প্রতিবাত ঢাল) সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটে। ৩. বৃষ্টিচ্ছায় অঞ্চল: পর্বত পেরিয়ে বায়ু যখন অপরপাশে (অনুবাদ ঢাল) নিচে নামতে থাকে, তখন বায়ুর উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় জলীয় বাষ্প ধারণক্ষমতা বাড়ে এবং সেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এই অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
লাবনীর দেখা বৃষ্টিপাতটি কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর