উদ্দীপকে (?) চিহ্নিত বিষয়টি যে প্রবাহকে নির্দেশ করে তার অন্যতম প্রধান কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত বিষয়টি হলো সমুদ্রস্রোত। সমুদ্রস্রোত অনেক কারণেই সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর প্রবাহ অনুযায়ী প্রধান সমুদ্রস্রোতগুলোর সৃষ্টি। প্রবল নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের স্তরের পানিরাশিকে একই দিকে চালিত করে। অয়ন বায়ুপ্রবাহ এলাকার সমুদ্রস্রোেত পূর্ব থেকে পশ্চিম দিকে এবং পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এভাবে বিভিন্ন এলাকায় বায়ু প্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে (?) চিহ্নিত বিষয়টি যে প্রবাহকে নির্দেশ করে তার অন্যতম প্রধ…
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর