সমুদ্র তলদেশে 'ক' ও 'গ' চিহ্নিত ভূমিদ্বয়ের মধ্যে মানবজীবনে কোন ভূমিরূপটির অর্থনৈতিক গুরুত্ব বেশি বলে তুমি মনে কর? বিশ্লেষণসহ মতামত দাও।
উত্তর: 'ক' ও 'গ' চিহ্নত ভূমিরূপ দুইটি যথাক্রমে মহীসোপান এবং গভীর সমুদ্রখাত। এ দুইটি ভূমিরূপের মধ্যে মহীসোপান মানবজীবনে অর্থনৈতিকভাবে অধিক গুরুত্বপূর্ণ। মহাদেশসমূহের চারদিকে সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশের দিকে ক্রমনিম্ন নিমজ্জিত অংশই মহীসোপান। মহীসোপান অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বেশি। মৎস্য খাদ্যের প্রাচুর্যহেতু মহীসোপান অঞ্চলেই মৎস্যের ব্যাপক সমাবেশ ঘটে এবং সেখানে মৎস্য শিকার ও মৎস্য ব্যবসার উন্নতি হয়েছে। এছাড়া এ অঞ্চল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হিসেবে গুরুত্ব বহন করে। মহীসোপান অঞ্চলকে সমুদ্রতট বা সৈকত বলে। মানুষ আনন্দ ভ্রমণের জন্য সৈকতে যায় ফলে পর্যটন শিল্পের বিকাশ হয়। সমুদ্রের এ অংশে বহু নুড়ি পাথর রয়েছে। এতে ম্যাঙ্গানিজ, লোহা, সীসা, তামা, নিকেল, দস্তা ইত্যাদি বহু মূল্যবান ধাতু পাওয়া যায়। মানুষের বর্তমান ও ভবিষ্যৎ সম্পদ সরবরাহের জন্য সমুদ্র তলদেশ বিপুল সম্ভাবনাময়। শিল্পের কাঁচামাল সরবরাহে, খাদ্যের যোগান, খনিজ সম্পদের ভাণ্ডার হিসেবে মহীসোপান গুরুত্বপূর্ণ। এছাড়া পরিবহন ও বাণিজ্যে, কৃষি, শিল্প, কর্মসংস্থান ইত্যাদিতে মহীসোপান ও এর উপরস্থিত সমুদ্র নানাভাবে সহায়তা করে থাকে। উপরিউক্ত আলোচনায় দেখা যায়, মহীসোপান মানবজীবনে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে এবং এর প্রভাবও বিস্তৃত। তাই মানবজীবনে সমুদ্রখাতের চেয়ে মহীসোপানের অর্থনৈতিক গুরুত্ব বেশি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
সমুদ্র তলদেশে 'ক' ও 'গ' চিহ্নিত ভূমিদ্বয়ের মধ্যে মানবজীবনে কোন ভূমি…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর