উদ্দীপকের প্রথম ঘটনাটির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রথম ঘটনাটির কারণ হলো জোয়ার। সমুদ্রের উপকূলবর্তী এলাকার জলরাশি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পরপর ফুলে ওঠে আবার তা ধীরে ধীরে নেমে যায়। জলরাশির এরূপ নিয়মিত ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। জোয়ার সৃষ্টির পেছনে দুটি কারণ রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব: মহাকর্ষ শক্তির প্রভাবে চাঁদ ও সূর্য পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু চাঁদ সূর্যের চেয়ে অনেক কম ভরবিশিষ্ট হলেও পৃথিবীর নিকটে অবস্থিত হওয়ায় পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি। সমুদ্রের জল তরল বলে চাঁদের আকষর্ণে পানি ফুলে ওঠে এবং জোয়ার হয়। চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে এদের উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়। পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তি: পৃথিবী নিজ অক্ষের চারদিকে প্রতিনিয়ত আবর্তন করছে। এই আবর্তনের ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারের বিপরীত দিকে কেন্দ্রাতিগ শক্তির প্রভাবেও জোয়ারের সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকের প্রথম ঘটনাটির কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর