পৃথিবীর চারদিকে ছড়ানো পানির অবস্থানকে কী বলে? ব্যাখ্যা করো।
উত্তর: পৃথিবীর চারদিকে ছড়ানো পানির অবস্থাকে বারিমণ্ডল (Hydrosphere) বলে। অর্থাৎ বারিমণ্ডল বলতে পৃথিবীর জলরাশির অবস্থানভিত্তিক বণ্টনকে বোঝানো হয়ে থাকে। পৃথিবীর সর্বত্র রয়েছে পানি। বিভিন্ন স্থানে তা ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে। যেমন- কঠিন (বরফ), গ্যাসীয় (জলীয়বাষ্প) এং তরল। বায়ুমণ্ডলে পানি রয়েছে জলীয়বাষ্পরূপে; ভূপৃষ্ঠে রয়েছে তরল ও কঠিন (মেরু অঞ্চলে, পর্বতশীর্ষে) এবং ভূগর্ভস্থ পানি রয়েছে তরলরূপে। পৃথিবীর জলরাশির শতকরা ৯৭ ভাগ সমুদ্রে এবং ৩ ভাগ রয়েছে নদী, হিমবাহ, ভূঅভ্যন্তর, হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
পৃথিবীর চারদিকে ছড়ানো পানির অবস্থানকে কী বলে? ব্যাখ্যা করো।
উত্তর