চিত্রে A স্থানের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রে এ স্থানটি মহীসোপান। সমুদ্র তলদেশের বৈচিত্র্যপূর্ণ উঁচু নিচু ভূভাগের মধ্যে মহীসোপান অন্যতম। এর বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ— i. মহাদেশের বাইরের দিকের নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। ii. মহীসোপানের সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার এবং এটি ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। iii. মহীসোপানের উপরিভাগ সমতল। iv. মহীসোপান সমুদ্রের দিকে ক্রমশ ঢালু হওয়ায় বেশ প্রশস্ত। এর গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার। v. মহীসোপানের বৈশিষ্ট্য পার্শ্ববর্তী স্থলভাগের ভূপ্রকৃতির ও গঠনের ওপর নির্ভর করে। উপকূল বিস্তীর্ণ সমতলভূমি হলে মহীসোপান প্রশস্ত এবং পর্বত অবস্থান করলে তা সংকীর্ণ হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
চিত্রে A স্থানের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর