উদ্দীপকে উল্লিখিত ঘটনার প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: আকাশের দেখা ঘটনাটি জোয়ার-ভাটা। সমুদ্র ও উপকূলীয় এলাকার পানিরাশির নিয়মিত স্ফীতি বা ফুলে উঠাকে জোয়ার ও নেমে যাওয়াকে ভাটা বলে। প্রধানত দুটি কারণে জোয়ার ভাটা হয়। যেমন- i. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব, ii. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ বল। মূলত চাঁদের আকর্ষণেই জোয়ার হয়। তবে পৃথিবীর যেখানে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়, তার বিপরীত দিকে কেন্দ্রাতিগ বলের প্রভাবে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়েও জোয়ারের সৃষ্টি হয়। মানবজীবনে জোয়ার-ভাটার প্রভাব অপরিসীম। যেমন- মানব জীবনে এই জোয়ার ভাটার যথেষ্ট প্রভাব রয়েছে। যেমন- i. জোয়ার ভাটা ভূপৃষ্ঠের ময়লা আবর্জনাকে সরিয়ে নেয়। ii. নদীর মোহনায় পলি, বালিকে সরিয়ে পরিষ্কার রাখে। iii. জোয়ার ভাটার প্রভাবে নদী খাত গভীর হয়। iv. নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। v. জোয়ারের পানি সেচকার্যে ব্যবহৃত হয়। vi. শীতের সময় লবণাক্ত পানি প্রবেশ করলে পানি সহজে বরফ বা জমে না। vii. জোয়ার-ভাটা ব্যবসা বাণিজ্যে সাহায্য করে। জোয়ারের সময় জাহাজ মালামাল নিয়ে নদীপথে ভেতরে যেতে পারে। আবার ভাটার টানে অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। viii. প্রবল জোয়ারের সময় বান ডাকার ফলে অনেক সময় জানমালের ক্ষয়ক্ষতি হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর