উদ্দীপকের 'M [গণিত] ও 'N [গণিত] চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনটিতে জীবাশ্মের অবস্থান লক্ষ করা যায়? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে M স্থানটি সমুদ্রের তলদেশের ভূমিরূপের মহীসোপান এবং N স্থানটি হলো মহীঢাল। এ দুটি ভূমিরূপের মধ্যে মহীঢালে জীবাশ্ম দেখা যায়। মহীসোপান অংশ সমুদ্রস্রোত, জোয়ার-ভাটা দ্বারা প্রতিনিয়ত প্লাবিত হয়। ফলে এখানে সঞ্চয়কার্য তেমন দেখা যায় না এবং জীবাশ্মও লক্ষ করা যায় না। অন্যদিকে মহীসপানের শেষ সীমা থেকে মহীঢাল হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যায়। এর গভীরতা ২০০ থেকে ৩০০০ মি.। সমুদ্র তলদেশের এ অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কম হয়। এটি গড়ে প্রায় ১৬ থেকে ৩২ কি.মি. প্রশস্ত। মহীঢালের উপরিভাগ সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতির। মহীঢালের ঢাল মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ, পলি প্রভৃতির অধক্ষেপণ দেখা যায়। এভাবে বহুদিন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে জীবাশ্ম সৃষ্টি করে। অর্থাৎ মহীঢালে জীবজন্তুর দেহাবশেষ বহুদিন সঞ্চিত থেকে জীবাশ্মের সৃষ্টি করে। সুতরাং দেখা যাচ্ছে মহীসোপান ও মহীঢালের মধ্যে মহীঢালে জীবাশ্মের উপস্থিতি লক্ষ করা যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
উদ্দীপকের 'M ও 'N চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনটিতে জীবাশ্মের অবস…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর