সমুদ্রপথে বড় জাহাজ দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: সমুদ্রপথে বড় জাহাজ দুর্ঘটনার কারণ গোলযোগপূর্ণ আবহাওয়া, সমুদ্রস্রোতের সাথে ভেসে আসা হিমশৈলের সাথে সংঘর্ষ প্রভৃতি। উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে অল্পস্থানব্যাপী ঘন কুয়াশা ও ঘূর্ণিবাতের ফলে প্রবল ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি হয়। এরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির কারণে সমুদ্রপথে জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়াও শীতল স্রোতের সাথে ভেসে আসা হিমশৈলের সাথে সংঘর্ষের কারণেও সমুদ্রগামী জাহাজ দুর্ঘটনার শিকার হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
সমুদ্রপথে বড় জাহাজ দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করো।
উত্তর